সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিষেবা দুর্নীতিমুক্ত করতে নজিরবিহীন পদক্ষেপ রেলের৷ এক যাত্রীর টুইটে করা অভিযোগের ভিত্তিতে এবার চলন্ত ট্রেনেই বরখাস্ত করা হল এক টিটিইকে৷
বারমের-কালকা এক্সপ্রেসের যাত্রী ছিলেন গেবিন্দ নারায়ণ৷ শনিবার বিকানির যাওয়ার পথে তিনি দেখেন, শ্যামপাল নামে এক টিটিই সকলের থেকে টাকা নিচ্ছেন৷ সিট নির্দিষ্ট করে দেওয়ার জন্যই টাকা নিলেও কাউকে কিন্তু রসিদ দিচ্ছিলেন না৷ কেউ কিছু জানতে না চেয়ে নির্বিবাদে টাকা দিয়েও দিচ্ছিলেন৷ কিন্তু প্রশ্ন তোলেন, গোবিন্দ৷ অভিযুক্ত টিটিই-র থেকে রসিদও চেয়েছিলেন তিনি৷ তাঁকে বলা হয়, রসিদ পরে দেওয়া হবে৷ যোধপুরের কাছাকাছি এসে যখন দেখলেন তা পাওয়ার কোনও সম্ভাবনা নেই তখনই যোধপুরের ডিভিশনাল ম্যানেজার থেকে শুরু করে রেলমন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীকেও পুরো ঘটনা ও টিটিই-র নাম উল্লেখ করে টুইট করেন গোবিন্দ৷ নিজের নম্বর দিয়ে তিনি জানান প্রয়োজনে তিনি বিশদে ঘটনা জানাতে পারেন৷ কিছুক্ষণ পরেই নর্থ-ওয়েস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারের তরফে জবাবী টুইটে জানিয়ে দেওয়া হয়, ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ প্রায় সঙ্গে সঙ্গে রেলের তরফে যোগাযোগ করা হয় গোবিন্দের সঙ্গে৷ পুরো ঘটনা জানার পর চিহ্নিত করা হয় অভিযুক্ত টিটিইকে৷ তারপর রেকর্ডবুক দেখে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং তাঁকে বরখাস্ত করা হয়৷
General Manager@GMNWRailway i m in train14888 in S-6 m going BMR to BKN(Raj) TTE is takng extra chrg fr seat bt nt givng receipt #corruption
— govind narayan (@gnkiradoo) September 10, 2016
রেল পরিষেবাকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে ভারতীয় রেল যে কতটা কঠোর এই ঘটনা তারই প্রমাণ দিল৷ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে রেলের কোনও দুর্নীতির বিরুদ্ধে যে এভাবেই মুখ খুলতে পারেন সাধারণ যাত্রীরা, এ ঘটনা যেন তারও দৃষ্টান্ত হয়ে থাকল৷
সর্বশেষ খবর
-
আইপিএলের মতোই টি-টোয়েন্টি লিগ, মার্কি প্লেয়ার শুভমান-অভিষেকরা, তুঙ্গে উন্মাদনা
-
‘কুণাল বললে প্রোমোশন, মানুষ বললেই দোষ!’, হালিশহরে ডাকাতরানি প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?
-
হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু, বদলের বাংলায় সৌজন্যের নজির
-
মেঘ সরিয়ে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
দেশের স্বার্থে ফেডারেশনের প্রস্তাব গ্রহণ, একসঙ্গে কাজ করবেন বিবিয়ানো-বাজাজ