সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ঝাড়খণ্ডের চাইবাসা এমপি-এমএলএ কোর্টে তাঁকে ২৬ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাহুলের সশরীরে হাজিরা বিরুদ্ধে ইতিমধ্যেই আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
কোন মামলায় এই নির্দেশ? ২০১৮ সালের ২৮ মার্চ কংগ্রেস অধিবেশনে রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করেন। আর তারই প্রেক্ষিতে বিজেপি নেতা প্রতাপ কুমার ৯ জুলাই ২০১৮ তারিখে চাইবাসা সিজেএম আদালতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। অবশেষে শুরু হয়েছে সেই মামলার শুনানি। আর তারপরই গত বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে।
প্রসঙ্গত, এর আগে বারবার রাহুলকে হাজিরার সমন পাঠানো হলেও তিনি তা এড়িয়ে গিয়েছিলেন। প্রথমে কংগ্রেস নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারাতেই পরোয়ানা জারি করা হয়েছিল। পরে রাহুল ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হয়ে পরোয়ানায় স্থগিতাদেশ চান। পরে রায়বরেলির সাংসদ চান সশরীরে হাজিরা থেকে বিরতি চান। কিন্তু তা খারিজ করে দেয় চাইবাসা আদালত। আর এবার বিশেষ আদালত জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করল রাহুলের বিরুদ্ধে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছে এর আগে। গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধী যা বলেন সবটাই জর্জ সোরেসের মতো দেশবিরোধীদের শেখানো বুলিই বলেন। তাতে অতিষ্ঠ হয়ে আমজনতা তাঁর বিরুদ্ধে মামলা করছে। যদিও কংগ্রেস খুব একটা গুরুত্ব দিচ্ছে না মামলাগুলিকে। কংগ্রেসের দাবি রাহুল গান্ধীর বিরুদ্ধে এর আগেও বহু রাজ্যে বহু মামলা দায়ের হয়েছে। এই নিয়ে মোট ৩০টি মামলা দায়ের হল কংগ্রেস নেতার বিরুদ্ধে।
সর্বশেষ খবর
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং