সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড (COVID-19) গ্রাফে ওঠাপড়া অব্যাহত। শুক্রবার ফের খানিকটা নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃ্ত্যু। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Corona virus) নতুন করে আক্রান্ত ৩৮ হাজার ৯৪৯। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৪১ হাজারের বেশি। তুলনায় বেশ খানিকটা কমল শুক্রবার। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার বলি ৫৪২ জন। যা বৃহস্পতিবারের চেয়ে অনেকটা কম। একদিনের মারণ ভাইরাসের কবলমুক্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি রোগী। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
India reports 38,949 new #COVID19 cases, 40,026 recoveries, & 542 deaths in the last 24 hours, as per Health Ministry
AdvertisementTotal cases: 3,10,26,829
Total recoveries: 3,01,83,876
Active cases: 4,30,422
Death toll: 4,12,531Total vaccinated: 39,53,43,767 (38,78,078 in last 24 hrs) pic.twitter.com/9vdgx85O3j
— ANI (@ANI) July 16, 2021
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২। যা গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার কমেছে। দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন। দেশের করোনা গ্রাফ খুঁটিনাটি বিশ্লেষণ করে স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২৮ শতাংশ। গত ২৫ দিন ধরে দেশের দৈনিক পজিটিভিটির হার ৩ শতাংশের নিচে। এই মুহূর্তে তা ১.৯৯ শতাংশ। বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যাও।
[আরও পড়ুন: সমাজবাদী পার্টির মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, ভিডিও ঘিরে উত্তেজনা আগ্রায়]
ইতিমধ্যে ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জন দেশবাসীর টিকাকরণ সম্পন্ন হয়েছে। তা সত্ত্বেও বেশ কয়েকটি রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তা জারি রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। শুক্রবার দক্ষিণ ভারতের ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। উত্তর-পূর্বের করোনা পরিস্থিতিও বেশ সঙ্গীন। মনিপুরে জারি হয়েছে ১০ দিনের কারফিউ। পুদুচেরিও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ৩১ জুলাই পর্যন্ত।
[আরও পড়ুন: Madhya Pradesh: শিশুকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়লেন অন্তত ৩০ জন, মৃত ৪]
সর্বশেষ খবর
-
বাড়ির সামনে ‘তৃণমূল কর্মীদের প্রবেশ নিষেধ’ ব্যানার, কী দাবি বিজেপি নেতার?
-
ইয়ামালই ‘ইঞ্জিন’ ফুয়েন্তের স্পেনের, কেপ ভার্দের বিরুদ্ধে কোন স্ট্রাটেজিতে ‘লা রোজা’রা?
-
ধোঁয়া ওঠা ম্যাগিতে লুকিয়ে বিষ, কিলবিল করছে পোকা! বিপাকে নেসলে, কী সাফাই সংস্থার?
-
নথি জাল-সহ তোলা আদায়! সিঙ্গুর আন্দোলনের নেতা তৃণমূলের মানিক দাস গ্রেপ্তার
-
ফলপ্রকাশে বিলম্ব, কলেজে ভর্তি ঘিরে অনিশ্চয়তার মুখে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা