সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে ক্ষমতায় আসার পরই, দেশে বেআইনি গো-হত্যা রুখতে উঠেপড়ে লেগেছে মোদি সরকার। আর সেটা করতে গিয়ে বিপাকে পড়েছে কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন প্রান্তে গো-মাংস গুজবে গণপিটুনির অভিযোগ উঠছে। আর এবার ওড়িশায় গরুদের পেটানোর প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল একদল পর্যটককে। ঘটনাটি ঘটেছে রায়গড়ের খেদাপাড়া গ্রামে।
[অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস পড়ল খাদে, মৃত বহু]
জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলায় খেদাপাড়া লাগোয়া একটি ভ্রমণস্থল থেকে ফিরছিলেন একদল পর্যটক। ফেরার পথে তাঁরা দেখেন, একদল গো-পরিবহণকারী গরু নিয়ে যাওয়ার সময়ে পশুগুলিকে মারধর করছেন। প্রতিবাদ করেন পর্যটকরা। এরপরই তাঁদের উপর চড়াও হন গো-পরিবহণকারীরা। বেধড়ক মারধর করে জিনিসপত্রও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ওই পর্যটক দলে ছিলেন হায়দরাবাদের বাসিন্দাকে ভেঙ্কটশ্বর কান্নান। তিনি বলেন, তাঁকে কুড়ুল দিয়ে মারধর করেছে অভিযুক্তরা। তাঁর স্ত্রীকে টানাহ্যাঁচড়াও করা হয়েছে। মারধর করার পর, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে পালায় গো-পরিবহণকারীরা। ঘটনার পর স্থানীয় চান্ডিল থানায় অভিযোগ দায়ের করেন কে ভেঙ্কটশ্বর কান্নান। পুনম নামে অপর এক পর্যটকের দাবি, ঘটনার পর রায়গড়ের রেসিডেন্ট কমিশনারের সঙ্গে দেখার করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে দেখা করতে চাননি রেসিডেন্ট কমিশনার। এরপরই জেলাশাসকের সঙ্গে দেখা করে হস্তক্ষেপ করার আর্জি জানান আক্রান্ত পর্যটকরা। এদিকে এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে ওড়িশা ভবনের বাইরে বিক্ষোভ দেখান একদল মানুষ।
[অমরনাথ হামলার সাহসী চালক সেলিমকে ৫ লক্ষ টাকা পুরস্কার সোনুর]
রায়গড় জেলার জেলাশাসক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় পর্যটনের অনুকূল পরিবেশ রয়েছে। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রশাসনের অগ্রাধিকার। খেদাপাড়া গ্রামে পর্যটকদের আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন রায়গড়ের মহকুমাশাসক ওয়াই জে রাও-ও।
[লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের জালে হোটেলকর্মী]
সর্বশেষ খবর
-
অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি হিংসা অব্যাহত, সংঘর্ষে নিহত ১২, দমন লুকোতে মিডিয়া নিষিদ্ধ!
-
উদ্যোক্তাকে মারধর, হুমকি! বিশ বাঁও জলে কলকাতার এই নামজাদা পুজো, মাথায় হাত শিল্পীরও
-
শুভেন্দুর উদ্বোধন করা পুজো বন্ধ করে তৃণমূল, পালাবদলের বাংলায় বিরাট চমক নিউটাউন সনাতনীর
-
পিয়া পরবর্তী অধ্যায়ে ইম্পার নতুন সভাপতি কে? সাংগঠনিক অন্তর্দ্বন্দ্বে ধন্দ!
-
এবার ফ্লিপকার্টে ঢালাও চাকরি! ডিজিটাল ব্যবসায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সিইওর