Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

গরুপাচার রুখতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট! উত্তরপ্রদেশে মৃত্যু স্বঘোষিত গোরক্ষক ‘ফরসাওয়ালে বাবা’র

এই ঘটনায় মুখ খুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমাজবাদী পার্টি প্রধন অখিলেশ যাদব। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন যোগী। অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৫:৪১

options
link
গরুপাচার রুখতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট! উত্তরপ্রদেশে মৃত্যু স্বঘোষিত গোরক্ষক ‘ফরসাওয়ালে বাবা’র zoom
শনিবার ভোরে দিল্লি-আগ্রা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
Advertisement

গরুপাচার রুখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল উত্তরপ্রদেশের মথুরার স্বঘোষিত গোরক্ষক ‘ফরসাওয়ালে বাবা’ ওরফে চন্দ্রশেখরের। বাইকে চেপে একটি ট্রাকের পিছনে ধাওয়া করেছিলেন তিনি। ওই ট্রাকে গরু পাচার হচ্ছিল বলে সন্দেহ হয়েছিল তাঁর। শেষ পর্যন্ত ট্রাকের চাকাতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা দীর্ঘক্ষণ হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে দিল্লি-আগ্রা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার রাতে স্বঘোষিত গোরক্ষক ‘ফরসাওয়ালে বাবা’ খবর পান যে একটি ট্রাকে গরু পাচার করা হচ্ছে কোসি এলাকা দিয়ে। দলবল নিয়ে আগেভাগে ওই এলাকায় পৌঁছে নজরদারি চালাচ্ছিলেন তিনি। এক সময় একটি ট্রাক দেখে সন্দেহ হয় তাঁর। ওই ট্রাকের পিছনে বাইক নিয়ে ধাওয়া করেন ‘ফরসাওয়ালে বাবা’। এর পরে ভোরে কুয়াশার মধ্যে দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও পুলিশের কাছে খবর এসেছে, জেনেবুঝে ‘ফরসাওয়ালে বাবা’কে ধাক্কা মারে ট্রাকটি। চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোরক্ষকের। এর পর ট্রাক না থামিয়ে পালিয়ে যান চালক। এখনও পর্যন্ত এই ঘটনায় তিন জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাস্তবেই ওই ট্রাকে গরু পাচার হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শনিবার সকালে ‘ফরসাওয়ালে বাবা’ ওরফে চন্দ্রশেখরের মৃত্যুসংবাদ চাউর হতেই উত্তেজনা ছড়ায়। হাইওয়ে আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনার নিন্দা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমাজবাদী পার্টি প্রধন অখিলেশ যাদব। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন যোগী। অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.