সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত কমাতে হবে বিদ্যুৎ চুরি। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যগুলিতে এই হার ক্রমশ বাড়ছে। বিদ্যুৎ চুরির হার কমাতে হবে ছ’মাসের মধ্যে। এমনই এক নির্দেশিকা জারি করল বিদ্যুৎমন্ত্রক। এই তিনটি রাজ্যে প্রায় নব্বই শতাংশ ক্ষেত্রে বিদ্যুৎ ঘাটতির কারণ ব্যাপক হারে বিদ্যুৎ চুরি। এমনই তথ্য দিচ্ছে মন্ত্রক।

বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ দপ্তরের সচিবদের নিয়ে হওয়া বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল। এই বৈঠকে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ ঘাটতি নিয়ে আলোচনা চলে। আলোচনা হয় বিদ্যুৎ চুরির প্রসঙ্গ নিয়েও। দেশের প্রায় ৪,০৪১টি শহরে মূলত লোডশেডিং-এর সমস্যা রয়েছে। আহমেদাবাদ, বিশাখাপত্তনমের মতো তুলনামূলক বড় শহরগুলিতেও এই সমস্যা ছিল বলে জানাচ্ছে মন্ত্রক। তবে অনেকাংশে বিদ্যুৎ চুরি আটকানো গিয়েছে এখানে। সমস্যা সবথেকে বেশি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যে। এখানে বিদ্যুৎচুরি রুখতে রাজ্য সরকারের উদ্যোগ সেভাবে চোখে পড়েনি বলেও জানিয়েছে মন্ত্রক।

পরিকাঠামোর উন্নয়ন, লোকবল বৃদ্ধি, কড়া নজরদারির মধ্যে দিয়ে এই লোকসান রোখা সম্ভব বলে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, কেন্দ্র এব্যাপারে যাবতীয় সহায়তা করতে প্রস্তুত। পরিকাঠামোর উন্নয়নের জন্য আর্থিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি করার বিষয়টি ভাবনা চিন্তা করছে কেন্দ্র। পাশাপাশি, বিদ্যুতের সমবন্টনের ইস্যুতেও গাফিলতি রয়েছে বলে মনে করছে বিদ্যুৎ মন্ত্রক।
সর্বশেষ খবর
-
‘রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের’, ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের
-
‘জীবন মূল্যবান’, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাই কোর্টের
-
‘টাকা দিয়ে পুরস্কার কিনব, কারও বাপের সাধ্যি নেই…’, বেধড়ক কটাক্ষের মুখে বেফাঁস আলিয়া!
-
স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক
-
মাদ্রাসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস