সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনদিনে বাঘের (Tiger) হানায় প্রাণ হারিয়েছেন দু’জন। তাই সতর্ক থাকতে উত্তরাখণ্ডের (Uttarakhand) ২৫টি গ্রামে কারফিউ জারি করল স্থানীয় প্রশাসন। সেরাজ্যের পৌরি জেলার একাধিক জায়গায় বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পরপর মৃত্যুর কারণে আশঙ্কা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। আপাতত মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার রণবীর সিং নেগি নামে এক বৃদ্ধের আধখাওয়া দেহ উদ্ধার করেন স্থানীয় ফরেস্ট রেঞ্জার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতে একাই থাকতেন রণবীর। শনিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বারবার ফোন করা সত্ত্বেও উত্তর পাচ্ছিলেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু হতেই তাঁর বাড়ির কাছে রক্তের দাগ দেখা যায়। বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরেই বৃদ্ধের আধখাওয়া দেহ মেলে। এই ঘটনার তিনদিন আগেই গমের খেত থেকে উদ্ধার হয় আরও এক বৃদ্ধের মৃতদেহ।
[আরও পড়ুন: ‘এটা ভারত নয়, পাঞ্জাব’, মুখে তেরঙ্গা আঁকা তরুণীকে বাধা অমৃতসরের স্বর্ণমন্দিরে]
পরপর বাঘের হানার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন পৌরি জেলার বাসিন্দারা। স্থানীয় বিধায়ক দিলীপ সিং কুনওয়ার ইতিমধ্যেই এই বাঘটিকে ম্যানইটার হিসাবে ঘোষণা করার আরজি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির কাছে এই মর্মে চিঠিও লিখেছেন তিনি। আপাতত বাঘটিকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। সাধারণ মানুষ যেন জঙ্গলের আশেপাশে না যান, সেই বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। কারফিউ জারি হয়েছে ২৫টি গ্রামে। ইতিমধ্যে বাঘের ঘোরাফেরার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
Uttarakhand | A tiger loitering in the vicinity of several villages of Dhumakot and Rikhanikhal tehsils of Pauri district has disrupted the normal lives of people there.
We have made teams that include DFO officials and are monitoring the tiger. Schools have also been shut.… pic.twitter.com/pCD3INxuYp— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 17, 2023
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে নোটিস দিল CBI, মঙ্গলবার হাজিরার নির্দেশ]
সর্বশেষ খবর
-
বন্দুক দেখিয়ে ইট লুঠ! এবার অনুব্রতের বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র