সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে পেরিয়েছে ৫১ দিন৷ এতদিনে কারফিউ যন্ত্রণা থেকে মুক্তি পেল কাশ্মীর৷ আবার স্বাভাবিক জীবনের প্রত্যাশায় উপত্যকার মানুষ৷
হিজবুল নেতা বুরহানের মৃত্যুর পর থেকেই উত্ত্প্ত হয়ে ওঠে উপত্যকা৷ সংঘর্ষ, প্রতিরোধ রুখতে জারি করা হয় কারফিউ৷ তারপর কাশ্মীর সমস্যা সমাধানে একাধিকবার চেষ্টা করেছে প্রশাসন৷ কিন্তু কোনওভাবেই পরিস্থিতি আয়ত্তে আনা যায়নি৷ বরং সেনার পেলেট গানে আহত হয়েছেন সাধারণ কাশ্মীরিরা৷ এখনও পর্যন্ত উপত্যকায় মৃত্যু হয়েছে প্রায় ৭০ জনের৷ জখম ১১,০০০ জনেরও বেশি৷ এ পরিস্থিতিতে কাশ্মীরে শান্তি ফেরানোর আবেদন জানান প্রধানমন্ত্রী৷ কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তাঁর সঙ্গে জরুরি বৈঠকও করেন৷ তারপর তিনিও বিক্ষোভ-সংঘর্ষের বদলে আলোচনার মাধ্যমে সমস্যা সামাধানের আবেদন জানান৷ প্রধানমন্ত্রী নিজে জানান, কাশ্মীরে যে কোনও একজনের মৃত্যু আসলে সামগ্রিকভাবে দেশেরই ক্ষতি৷ যাঁরা বিছিন্নতাবাদে প্রশ্রয় দিচ্ছেন, তাঁদের নিজেদের কাছেই এই মৃত্যুর জন্য জবাবদিহি করতে হবে৷ বারবার আবেদন জানানোর পাশপাশি রবিবার কাশ্মীর নিয়ে এক উচ্চ পর্যায়ের সর্বদলীয় বৈঠক ডাকা হয়৷ আর তারপরই কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়৷ তবে পুলওয়ামা শহর ও নৌহাট্টার কিছু কিছু অংশে এখনও জারি থাকছে কারফিউ৷ বিছিন্নতাবাদের উসকানি দূর হয়ে ভূস্বর্গে আবার শান্তি ফিরবে বলেই আশা কাশ্মীরবাসীর৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?