সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু যুবক ছাড়া কারও হাত থেকে খাওয়ার না নেওয়ার আবদার ক্রেতার৷ যদিও ক্রেতার আবদার মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ জেদাজেদির বশে খাবারের অর্ডারই বাতিল করে দিলেন ক্রেতা৷ তবে তাতে কিছুই যায় আসে না অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার৷ খাবারের কোনও জাত হয় না বলেই সাফ জানিয়ে দিল কর্তৃপক্ষ৷ জোম্যাটোর জবাবে উচ্ছ্বসিত নেটিজেনরা৷
[আরও পড়ুন: ‘কেন সময়ে পৌঁছায়নি উন্নাওয়ের ধর্ষিতার চিঠি’, প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির]
অমিত শুক্লা নামে এক ব্যক্তি জোম্যাটোয় খাবার অর্ডার দেন৷ অর্ডার পাওয়ামাত্রই অনলাইন খাবার সরবরাহকারী সংস্থায় কর্মরত এক যুবক খাবার পৌঁছে দেবেন বলে স্থির হয়৷ নিয়মানুযায়ী, সেই মেসেজ পৌঁছে যায় অমিতের বৈধ মোবাইল নম্বরে৷ কিন্তু মেসেজ পাওয়ামাত্রই নিজের মত পরিবর্তন করেন অমিত৷ জানিয়ে দেন এই যুবকের মাধ্যমে পাঠানো খাবার নেবেন না তিনি৷ কিন্তু কেন খাবার নিতে অস্বীকার করলেন অমিত? মেসেজটি পুরো পড়ার পর জোম্যাটো কর্তৃপক্ষ বুঝতে পারে, ওই ডেলিভারি বয় আদতে হিন্দু নন৷ আর সেটাই অমিতের আপত্তির কারণ৷ তাই তিনি খাবার নিতে চান না৷ কোনও হিন্দু যুবক যদি তাঁর বাড়িতে এসে পৌঁছে দেন তবে তিনি খাবার নিতে পারেন বলেও জানান৷ টাকা ফেরত না পাওয়া গেলেও, খাবার নেবেন না বলেই নিজের অবস্থান স্পষ্ট করেন অমিত৷
Just cancelled an order on @ZomatoIN they allocated a non hindu rider for my food they said they can’t change rider and can’t refund on cancellation I said you can’t force me to take a delivery I don’t want don’t refund just cancel
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
ক্রেতার দাবি যদিও মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ পালটা মেসেজ পাঠিয়ে অমিতকে জানানো হয়, ‘‘খাবারের কোনও ধর্ম হয় না৷ খাবার নিজেই একটি ধর্ম৷’’ যদিও এরপর অমিতের কাছ থেকে প্রত্যুত্তর পাওয়া যায়নি৷
Food doesn’t have a religion. It is a religion. https://t.co/H8P5FlAw6y
— Zomato India (@ZomatoIN) July 31, 2019
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই আমাদের দেশের ঐতিহ্য৷ তা সত্ত্বেও ইদানীং সামনে আসছে বৈষম্যের ঘৃণ্য ছবি৷ যা দেখে রীতিমতো হতাশ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷ কিন্তু এই পরিস্থিতিতে জোম্যাটো কর্তৃপক্ষের উত্তরে খুশি নেটিজেনরা৷ অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার প্রশংসা করছেন সকলেই৷ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জোম্যাটোর উত্তরকে যোগ্য জবাব বলে জানিয়েছেন অনেকেই৷
খাবার সরবরাহের ক্ষেত্রে যারা ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করে, সেই ক্রেতাদের এক্কেবারে নিষিদ্ধ ঘোষণার পরামর্শ নেটিজেনদের একাংশের৷
Thanks for taking this stand, Zomato. Giving in to such idiots would only empower them more.
— Neel Gudka (@neelgudka13) July 31, 2019
Great @ZomatoIN , now go 1 step forward and block this user from using your app @swiggy_in u also pitch in and block this user.
— Ritesh (@ritzms) July 31, 2019
Show this nalla what real India is…
নেটিজেনদের টুইটের পালটা উত্তর দিয়েছেন জোম্যাটোর অধিকর্তা দিপেন্দর গোয়েল৷ টুইটে তিনি জানান, ‘‘মানুষের মূল্যবোধই আসল৷ তাই ব্যবসা নিয়ে না ভেবে, এই ধরনের ক্রেতাকে বাদ দেওয়াই ভাল৷’’
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার