সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত অক্টোবর মাসেই টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছিলেন সাইরাস মিস্ত্রি৷ সাময়িক সময়ের জন্য বর্তমানে সেই পদ সামলাচ্ছেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা৷ এই ঘটনার পরেই এবার টাটা সন্সের ডিরেক্টর পদ থেকেও সরিয়ে দেওয়া হল সাইরাস মিস্ত্রিকে৷
সোমবার একটি সাধারণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় টাটার পক্ষ থেকে৷
টাটা সন্স ছাড়াও টাটা গোষ্ঠীর অন্য ছয় কোম্পানির প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে৷ টাটা কনসালটেন্সি সার্ভিস, ইন্ডিয়ান হোটেলস, টাটা মোটরস, টাটা কেমিক্যালস, টাটা পাওয়ার অ্যান্ড টাটা স্টিলের পক্ষ থেকেও বৈঠক ডাকা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷
এই আলোচনায় টাটা গ্রুপের শেয়ার এবং আর্থিক লেনদেন সম্পর্কে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!