সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ জুড়ে দলিতদের উপর নিগ্রহের ঘটনা জারি৷ গুজরাটের উনার পর অন্ধ্রপ্রদেশেও দলিত ভাইদের মারধর করা হয়েছে৷ এবার উত্তরপ্রদেশে এক দলিত কিশোরীকে মন্দিরের হ্যান্ডপাম্প থেকে জল নিতে ও জলপানে বাধা দিল দুই পুরোহিত৷ প্রতিবাদে মারধর করা হল তার বাবাকে৷
ঘটনা উত্তরপ্রদেশের সম্ভলের৷ রবিবার সন্ধেয় চরণ সিং তাঁর মেয়ে সুধা কুমারীকে নিয়ে গ্রামের প্রান্তে জল আনতে গিয়েছিলেন৷ মন্দিরের ভিতর থাকা হ্যান্ডপাম্প থেকেই জল আনতে গিয়েছিল কিশোরীটি৷ কিন্তু তাকে দেখতে পেয়েই বাধা দেয় মন্দিরের প্রধান পুরোহিত পুরণ সিং কাশ্যপ ও তার সহযোগী নাথু সিং৷ দলিত কিশোরীকে তারা জলপান করতে দেয়নি৷ মন্দিরের বাইরে বেরিয়ে বাবাকে পুরো ঘটনা বলে সুধা কুমারী৷ তার বাবা ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারধর করারও অভিযোগও ওঠে পুরোহিতদের বিরুদ্ধে৷ অভিযোগ, বিগ্রহের ত্রিশূল দিয়ে মারা হয় তাঁকে৷ কিশোরীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ এএনআই সূত্রে খবর, অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয় পুরোহিতদের৷
সামগ্রিকভাবে দেশে উচ্চবর্ণের মানুষদের হাতে দলিতদের নিগ্রহের ঘটনা চলছেই৷ তবে জানা যাচ্ছে, এই মন্দিরের পুরোহিতরাও অনগ্রসর শ্রেণিভুক্ত৷ নিজেরা উচ্চবর্ণের না হওয়া সত্ত্বেও স্রেফ মন্দিরে পুরোহিত পদের জোরে দলিতদের উপর অত্যাচার প্রশ্ন তুলেছে নানা মহলে৷ দলিতদের প্রতি এই মনোভাব ক্রমশ যে এক সামাজিক অসুখের রূপ নিচ্ছে, এ ঘটনা যেন তারই ইঙ্গিত দিচ্ছে৷
Gunnaur (Sambhal,UP): 13 year old girl denied drinking water at a temple by priest on account of her being a Dalit pic.twitter.com/3hRACsauwy
— ANI UP (@ANINewsUP) August 10, 2016
সর্বশেষ খবর
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী
-
হরমুজ জট ছাড়াতে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছে ওমান, জলপথের মাইন সরাতে লাগবে একমাস
-
করসেটের সঙ্গে বেনারসি! আঁচল কোথায়? শচীনকন্যা সারার সাজে নেটপাড়ায় হইচই