সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) দলিতের উপর পাশবিক অত্যাচার। যুবককে নগ্ন করে মারধরের অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আক্রান্ত যুবক। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নির্যাতনের ভিডিও ফুটেজ (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি)। যার পর নড়চড়ে বসে পুলিশ। ঘটনায় তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কী ঘটেছিল?
ছতরপুরের পুলিশ সুপার আগম জৈন জানান, দলিত যুবক রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর পথ আটকায় অভিযুক্তরা। তুলে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ, বেল্ট এবং পিস্তলের বাট দিয়ে আঘাত করেন যুবককে। হামলার জেরে আক্রান্তের মাথা ফেটে যায়। অত্যাচারের এই ভিডিও ভাইরাল হলে তদন্তে নামে পুলিশ। ভিডিও খতিয়ে দেখে তিন অভিযুক্ত দেবেন্দ্র ঠাকুর, লাকি ঘোসী এবং আন্নু ঘোসীকে চিহ্নিত করা হয়। পরে গ্রেপ্তার করা হয়েছে তাদের। তাদের কাছ থেকে পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।
[আরও পড়ুন: সঙ্গী গ্রেপ্তার হতেই বাংলাদেশে পালানোর ছক! STF-এর তৎপরতায় জালে মায়াপুরের ‘জঙ্গি’ হারেজ]
ছতরপুরের পুলিশ সুপার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কেন হামলা হল দলিত যুবকের উপরে তা এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের।
[আরও পড়ুন: জেলে বসেই PhD-এর আবেদন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউতে মাওবাদী নেতা]
সর্বশেষ খবর
-
পাহাড়ে শুয়ে-বসে মেঘ দেখাটাই চাকরি, বেতন মাসে সাড়ে ৮ লাখ, আবেদন করবেন?
-
ফিরল সৌরভের ন্যাটওয়েস্ট জয়ের স্মৃতি, ২৪ বছর পর লর্ডসে জার্সি খুলে সেলিব্রেশন ভারতীয় দলের
-
‘হর হর মোদি’, রাম রূপে প্রধানমন্ত্রী! রাজধানীর প্রেসক্লাবে ‘মোদি চালিশা’র অনুষ্ঠান ঘিরে বিতর্ক
-
ঝাড়খণ্ডের আদালতে পড়ুয়াদের জয়! সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের
-
ট্রাম্প ‘নরম’ হতে চাইলেও কিম স্বমেজাজেই! মার্কিন-দক্ষিণ কোরিয়ার মহড়ার পরই ‘রহস্যময়’ মিসাইল ছুড়ল পিয়ংইয়ং