সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর আগের দিন লস্কর প্রধান হাফিজ সইদের সঙ্গে ফোনে কথা বলেছিল হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি৷ সূত্রের খবর, হাফিজ সইদের কাছে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার জন্য প্রয়োজনীয় অর্থ এবং অস্ত্র সাহায্য চেয়েছিল বুরহান৷ শুধু তাই নয়, ভারত বিরোধী লড়াই জারি রাখতে সইদের আশীর্বাদ চেয়েছিল হিজবুল কমান্ডার৷
সম্প্রতি একটি বেসরকারি সংবাদসংস্থার তরফে এই তথ্য প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ওই সংবাদ সংস্থার দাবি, চলতি বছরের জুলাই মাসের সাত তারিখ বুরহানের সঙ্গে হাফিজ সইদের শেষবার কথা হয়৷ কথোপকথনে বুরহান লস্করের সঙ্গে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার কথা বলেছিল৷ এই কথোপকথনের পরদিনই ভারতীয় সেনাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় বুরহানের৷ গোটা ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওই ভয়েস ক্লিপটি কতটা সত্যি তা যাচাই করে দেখা হয়নি৷ কিন্তু তাঁদের প্রাথমিক অনুমান এই ক্লিপিং কোনওভাবেই মিথ্যা নয়৷
সর্বশেষ খবর
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’