সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে! বিমানসেবীকার পোশাক ‘অপছন্দ’৷ আর তার খেসারত দিতে হল যাত্রীদের৷ কী ঝামেলাই না পোহাতে হল তাঁদের!
শনিবার রাতের ঘটনা৷ রাত দেড়টায় মুম্বই থেকে নিউ জার্সির নওয়ার্কের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৯১ বিমানটির৷ কিন্তু বাধ সাধল কেবিন ক্রু প্রধানের পোশাক৷ ওই মহিলা নিজের ইউনিফর্মটি বিনা ইস্ত্রি করেই পরে কাজে এসেছিলেন৷ আন্তর্জাতিক বিমানে এমন কাণ্ডজ্ঞানহীনতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ ফলে তাঁকে বিমান থেকে নেমে যেতে বলা হয়৷ পরিবর্তে অন্য এক মহিলা প্রধানকে আনা হয়৷ আর এই পুরো ঘটনায় প্রায় দু’ঘণ্টা সময় নষ্ট হয়৷ কেবিন ক্রু-এর এমন ব্যবস্থাপনায় বিরক্ত হয়ে ওঠেন যাত্রীরা৷ অবশেষে রাত দেড়টার বিমান ছাড়ে ভোররাত ৩ টে ১৩ নাগাদ৷
তবে ওই প্রধানের কোনও শাস্তি হয়েছে কি না, সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?