সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ নোট জমা দেওয়ার ক্ষেত্রে হাতে মাত্র আর কটাদিন৷ ৩০ ডিসেম্বরের পর আর কোনও পুরনো নোট জমা দেওয়া যাবে না, জানিয়ে দিল কেন্দ্র৷
৮ নভেম্বর রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ তবে পুরনো নোট বদল করতে ও জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন৷ এরমধ্যে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে৷ এখনও বহু এটিএমে টাকা নেই৷ ব্যাঙ্ক ও পোস্টঅফিস গুলোতেও টাকা অকুলান৷ এর মধ্যেই মাসপয়লা৷ সমস্ত সরকারি ও বেসরকারি কর্মীরা বেতন পাবেন কি না, সে নিয়েও সংশয় দেখা দিয়েছে৷ এই ইস্যুকে হাতিয়ার করেই প্রশাসনের বিরুদ্ধে বিরোধিতার সুর চড়িয়েছে বিরোধীরা, কিন্তু সমস্ত সমালোচনার মুখেও অনড় কেন্দ্র৷ কোনওরকম সময়সীমাই বাড়ানো হচ্ছে না৷ অর্থাৎ পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ ডিসেম্বরই শেষ দিন৷ তারপর সত্যি সত্যিই মূল্যহীন হয়ে পড়বে এই নোট৷
প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, আরবিআই-এর কাছে পর্যাপ্ত নতুন নোট আছে৷ ফলত পুরনো নোট চালিয়ে যাওযার কোনও পরিকল্পনাই নেই৷ নোট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জল্পনা চলছিল৷ কিন্তু কেন্দ্র নিজের সিদ্ধান্তে স্থির৷ এর আগে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে৷ তাই এক্ষেত্রে আর কোনও সিদ্ধান্ত পরিবর্তনের পক্ষপাতী নয় প্রশাসন৷
পাশাপাশি, এটিএম গুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোরও নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ মাসমাইনে হিসেবে মোটা অঙ্কের অর্থ আসতে চলেছে৷ আর তাই ঘণ্টায় ঘণ্টায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে৷ শহরের বাইরে গ্রামাঞ্চলে টাকার জোগান ঠিক রাখতে ব্যাঙ্কগুলিতে ১০০ টাকার নোট বেশি করে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার