সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশার কামড়ে মৃত্যু মানে রোগ নয়, দুর্ঘটনা৷ কেউ আগে থেকে অনুমান করতে পারেন না তাঁকে কখন মশা কামড়াবে এবং ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু হয়ে তিনি মারা যাবেন৷ তাই মশার কামড়ের ফলে কারও মৃত্যু হলে সেটি দুর্ঘটনা বলেই মানা হবে৷ আর দুর্ঘটনাজনিত কোনও বিমা করা থাকলে সেই অর্থও দিতে হবে বিমা কোম্পানিকে৷ এমনটাই জানাল জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন৷
মৌসুমি ভট্টাচার্য নামে এক মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই রায় দেন কমিশনের বিচারপতি ভিকে জৈন৷ ব্যাঙ্ক অফ বরোদা থেকে গৃহঋণ নিয়েছিলেন মৌসুমিদেবীর স্বামী দেবাশিস ভট্টাচার্য৷ বিমা করিয়েছিলেন ন্যাশনাল ইন্সিওরেন্স কোম্পানি থেকে৷ বিমার নিয়ম অনুযায়ী দুর্ঘটনার ফলে দেবাশিসবাবুর মৃত্যু হলে তাঁর সমস্ত ঋণ শোধ করবে ওই বিমা কোম্পানি৷ ২০১২ সালের জানুয়ারি মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় দেবাশিসবাবুর৷
কিন্তু বিমা কোম্পানি টাকা দিতে অস্বীকার করে৷ তাঁদের যুক্তি ছিল ম্যালেরিয়ায় মৃত্যু হলে তা রোগ হিসেবে ধরা হয়৷ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জেলা সুরক্ষা ফোরামে অভিযোগ করেছিলেন মৌসুমীদেবী৷ সেখানে রায় তাঁর পক্ষেই গিয়েছিল৷ তারপরই জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনে আবেদন করে বিমা সংস্থা৷ যা ফের খারিজ করে মৌসুমিদেবীর পক্ষেই রায় দেব ভিকে জৈন৷
সর্বশেষ খবর
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত