সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হল বিমানসেবিকার। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম আনিসিয়া বাত্রা। জার্মানির লুফতহানসা এয়ারলাইনস-এ কর্মরত ছিলেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ৩২ বছরের বিমানসেবিকা। মৃত্যুর আগেই স্বামী ও শ্বশুড়বাড়ির বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ এনেছিল মৃতার পরিবার।
[মন্দির ভবিষ্যতের কর্মসংস্থান তৈরি করবে না, পড়ুয়াদের উদ্দেশে বললেন স্যাম পিত্রোদা]
আনিসিয়ার বাবা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আরএস বাত্রা। মেয়ের মৃত্যুর কিছুদিন আগেই স্বামী মায়াঙ্ক সিংভি ও তাঁর পরিবারের বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগ আনেন। তাঁর অভিযোগ ছিল, পণের দাবিতে মায়াঙ্ক ও তাঁর পরিবার নিয়মিত আনিসিয়ার উপর অত্যাচার করে। আনিসিয়ার কিছু হয়ে গেলে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই দায়ী থাকবে। এই অভিযোগের কয়েকদিনের মধ্যেই আনিসিয়ার ছাদ থেকে পড়ে দিয়ে মৃত্যুর খবর মেলে। পুলিশকে মায়াঙ্ক জানান, স্ত্রীর সঙ্গে তাঁর মতানৈক্য ছিল। এর জন্য প্রায় রোজই ঝামেলা হত। শুক্রবার রাতে তাঁর কাছে আনিসিয়ার মেসেজ আসে। চরম পদক্ষেপ নেওয়ার কথা জানান বিমানসেবিকা। মায়াঙ্ক আসার আগেই ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে মায়াঙ্কই হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।
[টুইটারের পরীক্ষায় জাতীয় রাজনীতিতে মমতার জনপ্রিয়তা তুঙ্গে]
আনিসিয়ার ভাইয়ের দাবি, মৃত্যুর ঠিক আগেই নাকি আনিসিয়া তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। আনিসিয়া বলেছিলেন, ‘ওঁর জন্যই আমার জীবন শেষ হয়ে গেল। ওঁদের ছেড়ো না।’ বিমানসেবিকা আত্মহত্যা করেছেন না তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে বেশ ধন্দে মৃতার ভাই। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু আনিসিয়ার ভাইয়ের অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না। রবিবার আনিসিয়ার ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। অথচ তাঁদের কেউ খবর দেয়নি। মায়াঙ্ক ডুপ্লিকেট চাবি নিয়ে গিয়ে যাবতীয় প্রমাণ লোপাট করেছে বলেও অভিযোগ। তবে তদন্ত নিজস্ব গতিতে এগোচ্ছে বলেই জানিয়েছে দিল্লি পুলিশ।
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট