সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির সকালেই ধোঁয়ার পুরু চাদরে ঢাকল দিল্লি। নামল বাতাসের গুণগত মান (AQI)। এমন ঘটনায় আশঙ্কিত রাজধানীর নাগরিকরা। প্রশ্ন উঠছে, দীপাবলির সকালেই যদি এই অবস্থা হয়, তা হলে রাতে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে? যদিও প্রতিবারের মতোই দিল্লিতে শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
কিছুদিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান খারাপ পর্যায়ে রয়েছে। রোজ সকালে ধোঁয়ার চাদরে ঢাকা পড়ছে শহর। দীপাবলির দিনেও সকালে দিল্লির বাতাসের গুণগত মান খুব খারাপ পর্যায়ে (৩২৮)। বাতাসের গুণগত মান ভয়ানক পর্যায়ে পৌঁছেছে আনন্দ বিহারে। সেখানে একিউআই ৪১৯। যদিও দীপাবলির কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি। অনলাইনে বাজি বিক্রিও আগামী ২০২৫-এর ১ জানুয়ারি পর্যন্ত নিষেধ। যদিও পরিবেশ বান্ধব সবুজ বাজিকে ছাড় দিয়েছে প্রশাসন। ওই ধরনের বাজি দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে। প্রশ্ন উঠছে, এর পরেও কি দিল্লির দূষণ নিয়ন্ত্রণে থাকবে?
সর্বশেষ খবর
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের