সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১ বছর৷ কিন্তু যৌনাঙ্গ একজন ২৫ বছরের পুরুষের মতো৷ এমনই বিরল রোগে আক্রান্ত দিল্লির এক শিশু৷
জন্মের ছ’মাসের মধ্যেই আর পাঁচটি শিশুর তুলনায় অনেক বেশি হারে বাড়তে থাকে সে৷ তার বয়সের শিশুরা সাধারণত এত লম্বা হয় না৷ বিষয়টি প্রথমে লক্ষ্য করেও গ্রাহ্য করেননি তার দাদু-দিদা৷ ভেবেছিলেন তাঁদের নাতি হয়ত স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে৷ কিন্তু প্রতিবেশীদের কথায় চোখ খোলে তাঁদের৷ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, বিরল একটি রোগে ভুগছে সে৷ যার পোশাকি নাম প্রিকসাস অথবা আর্লি পুবার্টি৷ লাখে একটি শিশুর এমন রোগ হয়ে থাকে৷ এই রোগে শিশুদের দেহের অঙ্গ সময়ের আগেই বৃদ্ধি পায়৷ সেই কারণেই বাচ্চাটির যৌনাঙ্গ ২৫ বছরের পুরুষের মতো বেড়ে উঠেছে৷ ১২ বছরের কিশোরের মতো কাজ করে তার মস্তিষ্ক৷ চিকিৎসক জানান, এধরনের রোগে আক্রান্ত শিশুদের শরীরের চাহিদা বাড়তে থাকে৷ কিন্তু মানসিকভাবে তারা বুঝতে পারে না, কী করা উচিত৷ ফলে সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি হিংস্র হয়ে ওঠে তারা৷
সাধারণত মাথা বা পেটে টিউমার হলেই প্রিকসাস রোগ হয়৷ কিন্তু দিল্লির এই শিশুর দেহে কোনও টিউমার পাওয়া যায়নি৷ তাকে সুস্থ করার জন্য গত পাঁচ মাস ধরে হরমোনাল থেরাপি প্রয়োগ করা হচ্ছে৷ এর ফলে শিশুটির যৌনাঙ্গের মাপ অনেকটাই ছোট হয়েছে৷ প্রতি মাসে এই ডোজটি দেওয়া হচ্ছে৷ শিশুটি মানসিকভাবে যতদিন না তার দেহের পরিবর্তন অনুভব করতে পারবে ততদিন এই থেরাপি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ এই ধরনের বাচ্চার সঠিক সময় চিকিৎসা না হলে ৪ ফুট লম্বা হওয়ার পর থেকে তারা আর বাড়ে না৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর