সোমনাথ রায়, নয়াদিল্লি: জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব। জামিন পেলেন তাঁর স্ত্রী ও বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জমির বিনিময়ে রেলের চাকরির অভিযোগে দায়ের করা মামলায় এদিন তাঁদের জামিন দিল দিল্লির এক আদালত।
গত ৩ জুলাই এই মামলায় নতুন চার্জশিট দাখিল করেছিল সিবিআই। আর তারপরই ২২ সেপ্টেম্বর, লালু-রাবড়ি ও তেজস্বীকে সমন পাঠিয়েছিল আদালত। অবশেষে স্বস্তি পেলেন অভিযুক্তরা। এদিন বিশেষ সিবিআই বিচারক গীতাঞ্জলি গোয়েল তাঁদের জামিন মঞ্জুর করলেন।
[আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও বাড়তি টাকা দাবি, দিতে না পারায় মাঝপথে অস্ত্রোপচার থামালেন চিকিৎসক!]
ঠিক কী অভিযোগ সিবিআইয়ের? ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু (Lalu Prasad Yadav)। সেই সময় তিনি জমির বিনিময়ে রেলে চাকরি দিতেন, অভিযোগ এমনই। ২০২২ সালের ১৮ মে সিবিআই একটি মামলা দায়ের করে। সেই মামলায় দাবি করা হয়, এক বেসরকারি সংস্থার নামে সম্পত্তি কিনে তার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। পরে সেই সম্পত্তি বাজারদরের থেকে কমে কিনে নিয়েছিলেন লালুর পরিবারের সদস্যরা। সেই মামলাতেই এদিন জামিন পেলেন লালু-রাবড়িরা।
[আরও পড়ুন: বাংলায় বন্যা পরিস্থিতি! এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্ত রাজ্যপালের]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি