সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ টাকার নোটের প্রায় ৭০ লক্ষ টাকা রাখার অভিযোগ উঠল এক শিশুরোগ চিকিৎসকের বিরুদ্ধে৷ ঘটনায় আটক করা হয়েছে সেই চিকিৎসককে৷ তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা৷
চিকিৎসকের নাম নল্লাল বলে পুলিশ সূত্রে খবর৷ মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকা থেকে বুধবার আটক করা হয় তাকে৷ তার বিরুদ্ধে অভিযোগ, রাস্তার ধারে গাড়ি থামিয়ে তাতে ১০০ টাকার নোটের বান্ডিল রাখছিল নল্লাল৷ অন্য এক পথযাত্রী সেই ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ নল্লালকে আটক করার পর পুলিশ জানায়, তার কাছ থেকে নগদ ৬৯ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে৷ যার সবকটি ১০০ টাকার নোট৷
জিজ্ঞাসাবাদে চিকিৎসক জানায়, তার এক ব্যবসাদার বন্ধু তার কাছে ওই অর্থ রাখতে দিয়েছিলেন৷ সেই কারণেই সে নিজের গাড়িতে করে প্রায় ৭০ লক্ষ টাকা রাজৌরি গার্ডেনে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল৷ ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে গিয়েছে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত নগদে শুধুমাত্র ১০০ টাকার নোটের বান্ডিলই কেন রয়েছে? বিষয়টি আইটি বিভাগে পাঠানো হয়েছে৷ তারা এই ঘটনা খতিয়ে দেখছে৷
সর্বশেষ খবর
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ
-
গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট
-
‘বৈজ্ঞানিক সত্য’-র দায় নেই, ‘রাজনৈতিক সত্য’ হওয়ার