সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে সুখবর৷ বেশ কিছু ওষুধের উপর কেন্দ্রের নিষেধাজ্ঞা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট৷ কোরেক্সের মত কিছু কাশির সিরাপ, ভিক্স অ্যাকশন ফাইভ হানড্রেড, ডি-কোল্ড, স্যারিডন-সহ ৩৪৪টি ড্রাগের উপর নিষেধাজ্ঞা আনে কেন্দ্র৷ কেন্দ্রের সেই রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করে ফাইজার, সিপলা, প্রসটার, গ্যামব্যাল-সহ বেশকিছু ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ও বেশ কিছু স্বেচ্ছাসেবি সংস্থা ৷
সরকারের তরফে দাবি করা হয় নির্দিষ্ট করে দেওয়া এই ৩৪৪টি ড্রাগ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর৷ এই ড্রাগগুলি যে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সমস্ত রোগের জন্য পরিবর্ত অন্য ওষুধ রয়েছে৷ কেন্দ্রের সেই নিষেধাজ্ঞা আপাতত দিল্লি হাইকোর্টের নির্দেশে খারিজ হয়ে গেল৷
সর্বশেষ খবর
-
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যে বিতর্কের ঝড় তুলে পুলিশের জালে ডানপন্থী নেতা
-
বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?
-
আইপিএলের মতোই টি-টোয়েন্টি লিগ, মার্কি প্লেয়ার শুভমান-অভিষেকরা, তুঙ্গে উন্মাদনা
-
‘কুণাল বললে প্রোমোশন, মানুষ বললেই দোষ!’, হালিশহরে ডাকাতরানি প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?
-
হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু, বদলের বাংলায় সৌজন্যের নজির