সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দামি বাইকের ইএমআই শোধ করতে বন্ধুকে অপহরণ করে খুন করলেন দিল্লি (Delhi) এক যুবক। উদ্দেশ্য ছিল বন্ধুর পরিবারের থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা। যদিও সেই কাজ ব্যর্থ হলেন অভিযুক্ত। পুলিশ গ্রেপ্তার করেছে অপহরণ এবং খুনে অভিযুক্তকে।
পুলিশের দাবি, বাইকের ইনস্টলমেন্ট দিতে না পেরেই বন্ধু নীতিনকে খুনের পরিকল্পা করেন শচীন। সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন নীতিন। মেয়ের বয়স দুই মাস। এর পর থেকেই আর্থিক সমস্যা শুরু হয় তাঁর। এর পরেই আরেক বন্ধু অর্জুনের সঙ্গে পরামর্শ করে নীতিনকে অপহরণ করে তাঁর পরিবারের থেকে ২ লক্ষ টাকা হাতানোর ছক কষেন শচীন।
[আরও পড়ুন: পিঠে PFI লেখার অভিযোগ ভুয়ো, গুজব ছড়ানোয় কেরলের সেনাকর্মীকেই গ্রেপ্তার পুলিশের]
১৯ সেপ্টেম্বর মদ্যপান করতে নীতিনকে নিজের বাড়িতে ডাকেন শচীন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল অর্জুন। তিনজন মিলে গাজিয়াবাদ মদ কিনতে যান। সেখানেই রেললাইনের পাশে নীতিনকে কুপিয়ে হত্যা করেন শচীন ও অর্জুন। পরদিন নীতিনের বোনকে অপহরণের কথা জানিয়ে ২ লক্ষ টাকা মুক্তপণ দাবি করে তাঁরা।
[আরও পড়ুন: যোগীরাজ্যে লাফিয়ে বাড়ছে লাভ জেহাদ, জমি জেহাদ! আশঙ্কা প্রকাশ আরএসএসের বৈঠকে]
এর পরেই পুলিশে খবর দিয়ে দিল্লি ছাড়েন নীতিনের পরিবারের লোকেরা। তদন্তে রাজস্থানের গঙ্গা নগর থেকে শচীনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা অরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাজিয়াবাদে একটি ঝোপ থেকে নীতিনের দেহ উদ্ধার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের, হেমন্ত সরকারকে ‘প্রতারক’ বলল আন্দোলনকারীরা
-
বিকল্প জ্বালানি ও ‘ব্রাজিল মডেল’, ভারতের ভবিষ্যৎ কী?
-
‘মা আর নেই’, শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হল না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের!
-
যুবভারতী বিপজ্জনক! মাঠের মান বাড়াতে বলল ব্রাজিল, কবে থেকে শুরু প্রস্তুতি?
-
পেশির টানে অধরা বিশ্বরেকর্ড! বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শূন্য হাতে ফিরলেন সিন্ধু