Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Delhi

ট্রেডমিলে দৌড়নোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের!

গ্রেপ্তার করা হয়েছে জিমের ম্যানেজারকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৩, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৩, ১৪:০৮

options
link
ট্রেডমিলে দৌড়নোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেডমিলে (Treadmill) দৌড়নোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দিল্লির (Delhi) এক যুবকের। ২৪ বছরের ওই যুবকের নাম সাক্ষ্যম প্রুতি। এমন মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যাচ্ছে, গুরুগ্রামের এক সংস্থায় চাকরি করতেন বিটেক পাশ ওই যুবক। নিয়মিত উত্তর দিল্লির রোহিণীর সেক্টর ১৫-তে তিনি আসতেন জিমপ্লেক্স ফিটনেস জোনে শরীরচর্চা করতে। জিমের ট্রেডমিলে দৌড়নোর সময় আচমকাই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সাক্ষ্যমের ময়না তদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জিমের ম্যানেজার অনুভব দুগ্গলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ এনে মামলা রুজু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সাংসদ সংখ্যা শূন্য! তবু শক্তি প্রদর্শনে NDA বৈঠকে ডাক সেই ৮ শরিক দলকেও!]

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জিমে শরীরচর্চা করার সময় মৃত্যুর ঘটনা বহুবারই ঘটেছে। এর মধ্যে রয়েছেন কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবও। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে। দিল্লির যুবকের ক্ষেত্রে ট্রেডমিলে দৌড়নোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা নিঃসন্দেহে অভূতপূর্ব এবং তা কর্তৃপক্ষের গাফিলতিকেই চিহ্নিত করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: খারাপ আবহাওয়া, ভোপালে জরুরি অবতরণ করল সোনিয়া ও রাহুল গান্ধীর বিমান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.