সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেহ ছিল বাবা ‘কালো জাদু’ (Black Magic) অভ্যাস করে। কিন্তু ফোনের ফাঁদ ফেলে তা ধরতে গিয়ে এক ভয়ংকর সত্যির সামনে পড়তে হল ছেলেকে। ফোনের ক্যামেরায় ৬৮ বছরের ওই বৃদ্ধকে দেখা গেল এক নাবালিকাকে ধর্ষণ করতে! মেয়েটি তাঁদের পাশের বাড়িতেই থাকে। দিল্লির (Delhi) বুরারি অঞ্চলেই ঘটেছে এমন এক ঘটনা।
জানা গিয়েছে, ওই যুবক পরে দ্রুত মেয়েটির বাবাকে ভিডিওটি দেখান। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্ত। পরে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তির ছেলেকেও। তাঁর বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ আনা হয়েছে। নাবালিকাকে ধর্ষণের ভিডিও শেয়ার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
[আরও পড়ুন: ওয়াগনার বিদ্রোহে ‘হাত নেই’ আমেরিকার, জল্পনা উড়িয়ে বার্তা বাইডেনের]
এদিকে অভিযুক্ত বৃদ্ধ জানিয়েছে, ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ দেখেই তার মাথায় ধর্ষণের চিন্তা আসে। সেখানে এক চরিত্রকে বাড়ির পরিচারিকাকে ধর্ষণ করতে দেখেই সে ধর্ষণ করে ওই নাবালিকাকে। নির্যাতিতা জানিয়েছে, তাকে প্রলুব্ধ করে নিজের বাড়িতে নিয়ে এসেছিল অভিযুক্ত। তারপর সেখানেই তাকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। তাকে মুখ বন্ধ রাখতেও বলে সে। শেষ পর্যন্ত ছেলের ফোনে সেই দৃশ্য রেকর্ড হওয়ার পরই পুলিশের কাছে খবর যায়। নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ।
[আরও পড়ুন: কে বলবে ‘আফগান গার্ল’দের কথা? আর ছাপা হবে না National Geographic]
সর্বশেষ খবর
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন