সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের চাপে আজকাল আর সেভাবে আত্মীয়দের সঙ্গে দেখা হয় না৷ আত্মীয়দের বাড়ি আসা যাওয়া কিংবা খোঁজখবর নেওয়ারও সময় হয়ে ওঠে না বেশিরভাগ মানুষের৷ যেকোনও অনুষ্ঠানকে কেন্দ্র করেই আবারও সকলের সঙ্গে দেখা হয়৷ শারীরিক থেকে অর্থনৈতিক সবকিছুরই খোঁজখবর নেন আত্মীয়রা৷ পরিজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য দেরাদুনের মহিলা যে কাণ্ড ঘটালেন, তা শুনলে অবাক হবেন আপনিও৷
[কড়া নিরাপত্তায় জম্মু-কাশ্মীরে পুরনির্বাচন, লম্বা লাইন ভোটারদের]
দেরাদুনের বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে এক অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি ছিনতাই করেছে সে৷ এই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ গ্রেপ্তারও করে ওই মহিলা ও তার সঙ্গীকে৷ মহিলা জেরায় জানায়, আর্থিক অবস্থা বিশেষ ভাল নয় তার৷ ২০০৯ সালে বিয়ে করে৷ স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দেরাদুনে বংশ বর্মা নামে এক ব্যক্তির সঙ্গে থাকতে শুরু করে৷ ঝাড়খণ্ডে তার বাপেরবাড়ি৷ গত ৩ অক্টোবর মহিলার ভাইয়ের বিয়ে ছিল৷ সেখানে যাবে বলে একটি অ্যাপ ক্যাব ভাড়াও নেয়৷ এরপরই ঘটে আসল কাণ্ড৷ মূলচাঁদ ফ্লাইওভারের কাছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িটি ছিনতাই করে ওই মহিলা ও বংশ বর্মা৷ এরপর সঙ্গম বিহারে বর্মার বাড়িতে গিয়ে গাড়িটির নম্বরও বদল করে সে৷ ওই গাড়ি করে সোজা বাপেরবাড়ি চলে যায় সে৷ ওই গাড়িটি নিজের বলেই আত্মীয়দের জানায় মহিলা৷
এদিকে, ৪ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেন ওই অ্যাপ ক্যাব চালক৷ গাড়িতে থাকা জিপিএস লোকেশন ট্র্যাক করেই পুলিশ রঘুবীর নগর থেকে গাড়িটি উদ্ধার করে৷ গ্রেপ্তারও করা হয় ওই মহিলা ও তার সঙ্গীকে৷ পুলিশ সূত্রে খবর, জেরায় প্রথমে ওই অ্যাপ ক্যাব চালকের অভিযোগ খারিজ করে মহিলা৷ টানা পুলিশি জেরায় ভেঙে পড়ে সে৷ আত্মীয়দের কাছে নিজের প্রভাব প্রতিপত্তি বোঝাতেই গাড়ি চুরির সিদ্ধান্ত বলেই জানায় অভিযুক্ত মহিলা৷ মহিলার সঙ্গী বংশ বর্মার কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ আপাতত দুজনকে নিজেদের হেফাজতে রেখে জেরা করছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের