সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে দিল্লির শাহদরা এলাকার একটি ই-চার্জিং স্টেশনে বিধ্বংসী আগুন। সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দুই যুবকের। আহত হয়েছেন চারজন। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।
পুলিশ ও দমকল সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ আচমকা চার্জিং স্টেশনটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনার সময় স্টেশনটির ভিতরেই ঘুমাচ্ছিলেন দুই যুবক। আগুনে ঝলসে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের নাম ব্রিজেশ (১৯) এবং মণিরম (১৮)। তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। কিন্তু কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ বলেন, “দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে আটটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। স্টেশনটির ভিতর থেকে দুই যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।”
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি