Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Air India

বন্ধ হচ্ছে দিল্লি-ওয়াশিংটন ‘ননস্টপ’ বিমান পরিষেবা, শুল্কযুদ্ধের মাঝেই বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

কী কারণে বন্ধ হচ্ছে বিমান পরিষেবা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১৭:০২

options
link
বন্ধ হচ্ছে দিল্লি-ওয়াশিংটন ‘ননস্টপ’ বিমান পরিষেবা, শুল্কযুদ্ধের মাঝেই বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক সংঘাতকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। বন্ধ করা হচ্ছে দিল্লি-ওয়াশিংটন সরাসরি বিমান পরিষেবা। সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে কোনও বিমান চলবে না। কেন এই পরিষেবা বন্ধ করা হচ্ছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সংস্থার তরফে। বলা হয়েছে, বিমানের ঘাটতির কারণে এবং অন্যান্য পরিষেবা সচল রাখতেই এই রুটের সমস্ত বিমান আপাতত বন্ধ রাখা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি কারণ হল পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার জেরে তৈরি হওয়া সমস্যা।

সংস্থার তরফে জানানো হয়েছে, গত মাসে এয়ার ইন্ডিয়ার ২৬টি বোয়িং ৭৮৭-৮ বিমানের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। যে কাজ ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে। ফলে এই বিমানগুলি এখন পরিষেবা দিতে পারবে না। যার জেরে এয়ার ইন্ডিয়ায় বিমানের ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থায় অন্যান্য রুটে সঠিক পরিষেবা চালু রাখতে এই পদক্ষেপ। এছাড়া, ভারত-পাক সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পাকিস্তানের আকাশসীমা। এই অবস্থায় বিমানগুলিকে অনেকখানি বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। যার জেরে বিমান পরিষেবা চালু রাখা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় ১ সেপ্টেম্বরের পর যারা ওই রুটে যাওয়ার জন্য টিকিট বুক করেছেন তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা অথবা বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

Advertisement

তবে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হলেও ‘ওয়ান স্টপ’ অর্থাৎ এক জায়গায় বিমান বদল করে ভারত থেকে ওয়াশিংটন-সহ আমেরিকার অন্যান্য পৌঁছতে পারবেন যাত্রীরা। সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা আলাস্কা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মাধ্যমে ওয়ান স্টপের মাধ্যমে যাওয়া যাবে নিউইয়র্ক, শিকাগো, নেওয়ার্ক, সান ফ্রান্সিসকো ও ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে। এক্ষেত্রে যাত্রীদের লাগেজ তাঁদের নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত চেক ইন থাকবে। তবে ভারত থেকে ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হলেও উত্তর আমেরিকার ভ্যানকুভার, টরন্টো-সহ ৬ শহরে সরাসরি বিমান পরিষেবা চালু থাকবে।

উল্লেখ্য, রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে চরম আকার নিয়েছে কূটনৈতিক টানাপোড়েন। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার। সেই ঘটনার মাঝেই বিমান পরিষেবা বন্ধ হওয়ায় রাজনৈতিক অঙ্ক কষতে শুরু করেছেন অনেকেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.