Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বাইকে ধাক্কা সুইফটের, ছিটকে পড়া আরোহীকে ৩০০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি

অমানবিকতার নিদর্শন সেই দিল্লিতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১৮:৩২

options
link
বাইকে ধাক্কা সুইফটের, ছিটকে পড়া আরোহীকে ৩০০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বাইক আরোহী কিশোরের। মৃতের নাম আকাশ (১৯)। সে একটি হোটেলে কাজ করে। বাড়ি মধ্য দিল্লির ফিরোজশাহ রোডে। অভিযোগ, মারুতি সুইফটের ধাক্কায় প্রথমেই বাইক থেকে পড়ে যায় বছর উনিশের আকাশ। অভিযোগ, তাতেও থামেনি সুইফট। উলটে আহত আকাশকে প্রায় ৩০০ মিটার রাস্তা ঘষটাতে ঘষটাতে নিয়ে যায় মারুতি সুইফট। যতক্ষণ না একটি পুলিশ চেক পোস্টের পুলিশকর্মীরা সুইফটটিকে থামায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।

[জোট সরকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে, কুমারস্বামীর মন্তব্যে জল্পনা]

এদিকে বাইক থেকে পড়ে যাওয়াতে মারাত্মক আঘাত পেয়েছিল ওই কিশোর। সেই সঙ্গে সুইফটের চাকার ঘষায় তার অবস্থা শোচনীয় হয়ে যায়। অভিযোগ, আশঙ্কাজনক আকাশকে দেখে কোনওরকম তৎপরতা দেখায়নি পুলিশ। দুর্ঘটনা কোন থানা এলাকায় ঘটেছে তা নিয়েই চলতে তাকে বচসা। আর এ টানাটানির মধ্যেই বিনা চিকিৎসায় প্রাণ হারায় আকাশ। গোটা ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ এনেছে মৃতের পরিবার।

Advertisement

[বুরারির ধাঁচে গণ আত্মহত্যা ঝাড়খণ্ডে, একই বাড়ি থেকে মিলল ৬টি ঝুলন্ত দেহ]

জানা গিয়েছে, হোটেল থেকে বেরিয়ে বাড়ির দিকেই যাচ্ছিল আকাশ। সেই সময় বেপরোয়া গতিতে ছুটছিল পাশের সুইফটটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আকাশের মোটরবাইকে ধাক্কা মারে সুইফট। তখন রাত বেড়েছে, তাই আশপাশে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে ওই কিশোর। এতেও সুইফটের চালকের কোনও হেলদোল দেখা যায়নি। উলটে আহত আকাশকে টেনে নিয়েই ম্যাক্সমুলার মার্গের দিকে প্রায় ৩০০ মিটার এগিয়ে যায় সুইফট। পথে পুলিশ চৌকির নজরে আসায় গাড়ি থামানো হয়। অভিযোগ, রক্তাক্ত আকাশ বারবার সাহায্যের জন্য চিৎকার করলেও খুব একটা গা করেনি কর্তব্যরত পুলিশকর্মীরা। উলটে দুর্ঘটনা কোথায় ঘটেছে অর্থাৎ সেটি কোন থানা এলাকায় পড়ছে তা নিয়ে শুরু হয় বচসা। পুলিশকর্মীদের একাংশের দাবি দুর্ঘটনাস্থল পার্লামেন্টে স্ট্রিট থানা এলাকায়। বাকিদের দাবি কন্নটপ্লেস থানা এলাকায়। এর জেরে প্রায় পঁচিশ মিনিট সময় চলে যায়। তারপর তড়িঘড়ি আহত আকাশকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আহত কিশোরকে ঘিরে পুলিশকর্মীদের এই বচসার ভিডিও বাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। তা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের পরিজনরা। রাজধানীর পুলিশের দায়িত্ববোধ দেখে কটাক্ষ করতে ছাড়েননি আপ নেতা সঞ্জয় সিং। টুইটারে আহত আকাশের আর্তনাদ-সহ ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সঞ্জয় সিং। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এদিকে ঘাতক সুইফটের চালককে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যান তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.