সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর এবার গৃহে সোনা মজুতের উপরও রাশ টানতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের এনডিএ সরকার! একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এমনটাই দাবি করেছে৷ তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক মুখপাত্র এই খবরে ভিত্তিতে কোনও মন্তব্য করতে রাজি হননি৷ সংবাদে দাবি করা হয়েছে, নোট বাতিলের পর কালো টাকার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করতে চাইছে কেন্দ্র৷ সেই লক্ষ্যে এবার সোনা কেনাবেচার উপরও নজর রাখবে সরকার৷
৮ নভেম্বর প্রধানমন্ত্রী মোদি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর গত সপ্তাহে দেশে সোনা বিক্রি দু’বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে৷ কারণ হিসাবে অর্থনৈতিকমহল বলছে, অনেকেরই আশঙ্কা ছিল, নোট বাতিলের পর মোদি এবার সোনা আমদানির উপরও রাশ টানবেন৷
উল্লেখ্য, ভারত হল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সোনা ক্রয়কারী দেশ৷ কেন্দ্রের একটি পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিবছর প্রায় ১ হাজার টন সোনার চাহিদা রয়েছে৷ এর এক-তৃতীয়াংশই বিনিময় হয় কালো টাকা বা করফাঁকির টাকায়৷ কাজেই এই টাকা সরকারি হিসাবে যু্ক্ত হয় না৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে নগদ-নির্ভর সোনা পাচার অনেটাই কমে গিয়েছে৷ সে কারণে খোলা বাজারে সোনার দাম অনেকটাই কমেছে৷ বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সম্ভাব্য ক্রেতাদের হাতে নগদ না থাকায় এবং দাম কমার ফলে চলতি ত্রৈমাসিকে সোনার দাম অর্ধেক হয়ে যেতে পারে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার