সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসব যন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকেরা। কিন্তু, হাসপাতালের লেবার রুমে ঢোকার অনুমতি মিলল না। একসময়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে লেবার রুমে বাইরেই সন্তান প্রসব করে ফেললেন ওই মহিলাকে। এমনই অমানবিক ঘটনা ঘটেছে ওড়িশার বেরহামপুরের মহারাজ কৃষ্ণচন্দ্র গজপতি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার।
[গোরক্ষপুরে আরও দুই শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ যোগীর]
ওই মহিলার মা রুবিনা লামার অভিযোগ, বৃহস্পতিবার তাঁর মেয়ের প্রসব যন্ত্রণা ওঠে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। কিন্তু, হাসপাতালের লেবার রুমে ঢুকতে গেলে, ওই মহিলাকে বাধা দেন কর্তব্যরত চিকিৎসকরা। তাঁকে ভরতি নিতেও অস্বীকার করা হয়। এরপরই লেবার রুমের বাইরে খোলা জায়গায় সন্তান প্রসব করে ফেলেন ওই মহিলা। ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতালে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে মহারাজ কৃষ্ণচন্দ্র গজপতি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বিজেপি কর্মীরা। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাঁরা। ওড়িশার বিজেপি মহিলা শাখার সম্পাদিকা ববিতা পাত্র বলেন, একজন মহিলা হাসপাতালে লেবার রুমে ঢুকতে না পেরে বাইরে প্রসব করতে বাধ্য হচ্ছেন। এটা খুবই উদ্বেগজনক। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থাটা সামনে চলে এল।
[বকেয়া না মেটালে বন্ধ অক্সিজেন, আগেই জানায় দায়িত্বপ্রাপ্ত সংস্থা]
এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বেরহামপুরের মহারাজ কৃষ্ণচন্দ্র গজপতি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ক্ষেত্রবাসী সুবুদ্ধি। তিনি বলেন, হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও ওই মহিলাকে লেবার রুমে ঢুকতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের আধিকারিকরা। তাঁদের দাবি, প্রসবের পর ওই মহিলাকে লেবার রুমে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
[মা ও স্ত্রীর মধ্যে টানাপোড়েনে জেলাশাসকের আত্মহত্যা, দেখুন শিউরে ওঠা ভিডিও]
সর্বশেষ খবর
-
‘বাঘ নয়, অভিষেক বাঘরোল’, মমতার মন্তব্যের বিরোধিতায় সরব ঋতব্রত
-
দপ্তর-তহবিল নিয়ে ‘কালীঘাট তৃণমূলে’র উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, বিচারককে ‘কুকথা’ মমতার আইনজীবীদের
-
ত্রিকোণ প্রেমের জেরে খুন হাওড়ার নাবালিকা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!