Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

জন ধনে শীর্ষে উত্তরপ্রদেশ

জন ধন অ্যাকাউন্টে মোট সঞ্চয়ের পরিমাণ বেড়ে হল ৬৪,২৫২.১৫ কোটি টাকা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০১৬, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০১৬, ১২:১৮

options
link
জন ধনে শীর্ষে উত্তরপ্রদেশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন ধন অ্যাকাউন্টে মোট সঞ্চয়ের পরিমাণ বেড়ে ৬৪,২৫২.১৫ কোটি টাকা হল বলে জানিয়েছে কেন্দ্র৷ সর্বোচ্চ অর্থ সঞ্চয়ের রাজ্যভিত্তিক তালিকায় প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশের নাম৷ রাজ্যটি থেকে এখনও পর্যন্ত জমা পড়েছে ১০,৬৭০.৬২ কোটি টাকা৷ আমানতকারীর সংখ্যা প্রায় ৩.৭৯ কোটি৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ও রাজস্থানের নাম৷ এ রাজ্যে ২.৪৪ কোটি আমানতকারী ৭,২৮৬.৪৪ কোটি টাকা জন ধন অ্যাকাউন্টে সঞ্চয় করেছেন৷

অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষকুমার গঙ্গোয়ার লোকসভায় পেশ করা এক লিখিত বিবৃতিতে জানান, গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খুলেছেন প্রায় ২৫.৫৮ কোটি দেশবাসী৷ একইসঙ্গে তিনি জানান, জন ধন অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স না রাখতে প্রতীকী এক বা দু’টাকা রাখার কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মচারীদের৷ যত অ্যাকাউন্ট খোলা হয়েছে তার মধ্যে প্রায় ২৩ শতাংশই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলে জানিয়েছে কেন্দ্র৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.