সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। অবশেষে এনডিএতে (NDA) যোগ দিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (Deve Gowda) দল জেডিএস। তাঁর ছেলে কুমারস্বামী এদিন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে।
বৃহস্পতিবার নাড্ডা ও শাহর সঙ্গে বৈঠক করেছিলেন দেবেগৌড়া-কুমারস্বামী। তারপর থেকেই গুঞ্জন জোরালো হচ্ছিল, শুক্রবারই হয়তো এনডিএ জোটে যোগ দেবে তাঁদের দল। সেই গুঞ্জনই সত্যি হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাড্ডা। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এনডিএতে জেডিএসের যোগদানের সিদ্ধান্তে আমি খুশি। আমরা এনডিএকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি এনডিএ-কে।’
[আরও পড়ুন: ‘সবচেয়ে খারাপ অভিনেতার পুরস্কার ওঁরই’, ‘কুলি’ রাহুলকে খোঁচা বিজেপির]
বৃহস্পতিবারের বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে কর্নাটকে আসন রফা নিয়ে আলোচনা হয়েছিল বলেই জানা গিয়েছিল। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই খবর ছিল। আর তখনই ঠিক হয়েছিল দেবেগৌড়ারা এনডিএতে আসছেন। যদিও আগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইঙ্গিত দিয়েছিলেন, বিজেপি জেডিএসের সঙ্গে আসন সমঝোতায় আসতে পারে। উল্লেখ্য, ১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেবেগৌড়া। কুমারস্বামী ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: দীপাবলিতে ‘সুপ্রিম’ শুভেচ্ছা, তবে ‘পরিবেশবান্ধব বাজি’তে না শীর্ষ আদালতের]
সর্বশেষ খবর
-
মারাদোনার সফর থেকে সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’, মাতৃত্ব সামলে টলিউডের ‘পোস্টার গার্ল’ প্রভাতকন্যা একতা
-
রুশ যুদ্ধে চরমে আর্থিক সংকট, ৩০ হাজার ড্রোন কিনতে পর্ন ইন্ডাস্ট্রিকে ‘বৈধ’ করছেন জেলেনস্কি!
-
‘দু’জন মানুষের মধ্যে সত্যি কী ঘটেছে শুধু তারাই জানে,’ ‘ঘুণ গাঁও’ মুক্তির আগে অকপট রণজয়
-
কেজি কেজি চিকেন-মটন ফেলা হল ভ্যাটে! গড়িয়াহাট বাজার থেকে সব মাছের নমুনা সংগ্রহ পুরসভার
-
ভারতের কাছে বারবার হারের জন্য দায়ী পিসিবি! পদত্যাগ করেই নকভিকে নিশানা মিসবাহর