Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

কার ‘পিরিয়ডস’ চলছে, জানতে ৭০ ছাত্রীর নগ্ন তল্লাশি স্কুলেই

এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৬:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৬:০০

options
link
কার ‘পিরিয়ডস’ চলছে, জানতে ৭০ ছাত্রীর নগ্ন তল্লাশি স্কুলেই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের বাথরুমে ছিল রক্তের দাগ৷ ফলত প্রধান শিক্ষিকা ধরেই নেন যে, ছাত্রীদের মধ্যে কেউ কেউ ঋতুমতী৷ আর তা খুঁজে বের করতেই প্রায় ৭০ জন স্কুলছাত্রীর নগ্ন তল্লাশি চালানো হল এক আবাসিক স্কুলে৷

শজারু গিলে সাপের গায়ে কাঁটা, ভিডিও দেখলে শিউরে উঠবেন ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা মুজফফরনগরের কস্তুরবা গান্ধী রেসিডেন্সিয়াল স্কুলের৷ জানা যাচ্ছে, স্কুলের প্রিন্সিপালই এই তল্লাশির নির্দেশ দেন৷ এক ছাত্রীর কথায়, “আর কোনও শিক্ষক ধারেকাছে ছিলেন না৷ আমাদের হস্টেল থেকে নিচে নেমে আসতে বলা হয়৷ তারপর প্রিন্সিপাল ম্যাডাম বলেন জামাকাপড় খুলে ফেলতে৷ নাহলে মারধর করা হবেও বলেন৷ আমরা বাচ্চা৷ কী করব? খারাপ লাগলেও করতে হয়েছে৷” আর এক ছাত্রীর কথায়, “আমরা সবাই খুব বিব্রত৷ আমরা চাই ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷”

ইসলাম গ্রহণ করলে খুনের মামলা থেকে মিলবে রেহাই, প্রস্তাব সরকারি কৌঁসুলির ]

ছাত্রীদের থেকে এই কথা শুনে অভিযোগ দায়ের করেন ছাত্রীদের মা-বাবারা৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রিন্সিপাল৷ তাঁর দাবি, স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা তাঁকে দেখতে পারেন না৷ সে কারণেই তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে৷ তাঁর দাবি, “আমি খুব কড়া৷ সকলে ঠিকঠাক কাজ করছেন কি না, সে বিষয়ে কড়াকড়ি করি৷ তাই সকলে আমাকে এখান থেকে তাড়াতে চায়৷” সে কারণেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বলে পাল্টা অভিযোগ তাঁর৷

উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী পুরো ঘটনার চরম নিন্দা করেছেন৷ তিনি জানাচ্ছেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.