সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসুস্থ ডিএমকে সুপ্রিমো এম করণানিধি৷ বৃহস্পতিবার রাতে তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঠাণ্ডা লেগে যাওয়া ও বদহজমজনিত অসুস্থতার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷
গত ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই একই কারণে তিনি এই হাসপাতালেই ভর্তি ছিলেন৷ সূত্রের খবর, চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ বর্তমানে ডিএমকে সুপ্রিমোর বয়স হয়েছে ৯৩ বছর৷
কিছুদিন আগেই তাদের আম্মকে হারিয়েছে চেন্নাই৷ তাই গোটা তামিলনাড়ু এখনও সেই শোক থেকে বেড়িয়ে আসতে পারেনি৷ এরই মধ্যে করুণানিধির অসুস্থতার খবরে চিন্তার ভাঁজ ডিএমকের কর্মী-সমর্থকদের মধ্যে৷
সর্বশেষ খবর
-
বিয়ে করলেই অ্যাকাউন্টে ঢুকবে ৫ লাখ! স্রেফ একটা ফর্ম ফিলআপেই কেল্লাফতে, জানুন খুঁটিনাটি
-
নবান্নে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক, চালু হচ্ছে ওয়েবসাইট
-
বিদেশে ভারতের বিকৃত মানচিত্র দেখে প্রতিবাদ, বক্সার লভলিনাকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী
-
কলম্বিয়ায় ভয়ংকর ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৭.৪
-
এনসিপিআই সাংসদের তৃণমূল কার্যালয় ব্যবহারে ‘না’, গড়ফায় সায়নীর পার্টি অফিসে তালা, ঘাড়ধাক্কা সহকারীকে!