সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ ডিএমকে সুপ্রিমো এম করুণানিধি৷ তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ডিএমকে সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন ৯৩ বছর বয়সী তালিমনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তাঁকে হাসপাতালের তরফে বেশ কিছু টেস্ট করতে বলা হয়েছে বলে খবর৷ চিকিৎসক কালাইঙ্গারের অধীনে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে৷ তাঁর স্যালাইন চলছে বলেও জানা গিয়েছে৷
তবে চিকিৎসকরা জানিয়েছেন, করুণানিধি শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷
প্রসঙ্গত গুরুতর অসুস্থতার কারণে গত দু’মাস ধরে চেন্নাইয়ের-ই একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার
-
ফলেও মিশছে বিষ! স্বাস্থ্যকর কলাতেও রয়েছে ঝুঁকির আশঙ্কা
-
ঠাঁই হয়নি বেডে, ৩ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরে মৃত্যু যুবকের! বাঁকুড়ায় তোলপাড়
-
৫০৪ কোটির ব্যাঙ্ক কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট
-
‘মাফিকের নামে স্কুল চাই, নইলে…’, বাঁকুড়ায় ফের বড় আন্দোলনের ডাক সিজেপির