সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন গৃহবধূর স্বামী৷ তার জেরে যুবককে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে অ্যাসিডে ডোবানোর অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের আনন্দ নগরের এই নৃশংস ঘটনার কথা শুনে আঁতকে উঠছেন সকলেই৷ জেরায় অপরাধ কবুল করেছে অভিযুক্ত৷
[জনশূন্য ডাল লেকে কার উদ্দেশে হাত নাড়ছেন মোদি? নেটদুনিয়ায় হাসির রোল]
অভিযুক্ত সুনীল মন্ত্রী হাড়ের চিকিৎসক৷ দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসকের গাড়ি চালাতেন বছর তিরিশের যুবক বীরেন্দ্র পাচৌরি৷ চিকিৎসক এবং তাঁর স্ত্রীর সঙ্গে ভালই সম্পর্ক ছিল গাড়িচালকের৷ ইতিমধ্যেই শারীরিক অসুস্থতায় চিকিৎসকের স্ত্রী মারা যান৷ মৃত্যুর আগে একটি বুটিক চালাতেন তিনি৷ স্ত্রী মারা যাওয়ার পর ওই বুটিকের দায়িত্ব গাড়িচালকের স্ত্রীর কাঁধেই তুলে দিয়েছিল চিকিৎসক৷ আর তা নিয়েই দিনকয়েক ধরে ওই গাড়িচালক বীরেন্দ্রর সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য অশান্তি চলছিল৷ স্ত্রীর সঙ্গে চিকিৎসকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করতেন গাড়িচালক৷ পুলিশ সূত্রে খবর, পথের কাঁটা সরাতে বীরেন্দ্রকে খুনের পরিকল্পনা করে চিকিৎসক সুনীল৷ সেই মতো বাড়িতে একটি ড্রামের মধ্যে অ্যাসিডও জমা করেছিল সে৷ গত সোমবার দাঁতের যন্ত্রণা শুরু হয় গাড়িচালকের৷ চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথা বলছিলেন ওই যুবক৷ সেই সময় আচমকাই বীরেন্দ্রর উপর হামলা চালায় চিকিৎসক৷ এরপর অপারেশনের ছুরি দিয়ে কেটে ফেলা হয় বীরেন্দ্রর শ্বাসনালি৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মুহূর্তের মধ্যেই মারা যায় যুবক৷ গাড়িচালকের দেহের কমপক্ষে ১২টি টুকরো করে চিকিৎসক৷ খুনের প্রমাণ লোপাটের জন্য বাড়িতে জমিয়ে রাখা অ্যাসিডের ড্রামে দেহাংশ ফেলে দেওয়া হয়৷ খুনের পরেরদিন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফেলে দেওয়া হয় বীরেন্দ্রর পোশাকও৷
[‘মমতা বাঘিনীর মতো লড়েছে’, বিজেপিকে কটাক্ষ শিব সেনার মুখপত্রে]
পুলিশ সুপার অরবিন্দ সাক্সেনা জানান, প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়৷ সেই অনুযায়ী চিকিৎসকের বাড়িতে যান তদন্তকারীরা৷ শুরু হয় তল্লাশি৷ পুলিশি অভিযানেই বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় গাড়িচালকের অ্যাসিডে ডোবানো দেহাংশ৷ এছাড়া ঘরেও মেলে রক্তের দাগ৷ গ্রেপ্তারির পর মানসিকভাবে বিপর্যস্ত ছিল ওই চিকিৎসক৷ জেরা শুরুর আগেই অপরাধের কথা কবুল করে অভিযুক্ত৷ পরকীয়া সম্পর্কের পথের কাঁটা সরাতেই বীরেন্দ্রকে খুন করেছে বলেও জানায় সে৷
সর্বশেষ খবর
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!
-
রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান! পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি
-
পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের
-
মেসিকে আনার নামে কোটি কোটি টাকার দুর্নীতি! এবার কাঠগড়ায় বামেরা, তদন্তে কেন্দ্রীয় সংস্থা
-
গ্রামাঞ্চলে চিকিৎসক-নার্সদের জন্য নতুন ফ্ল্যাট, থাকবে এসি! বড় ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর