সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন যখন মানুষ মানুষের লড়াই খবরের কাগজের হেডলাইন হয়ে মানুষের পাশবিক হিংস্রতার কথা তুলে ধরে, তখন তথাকথিত জন্তুর ব্যবহার যেন সেই হিংস্র অমানবিক আচরণের কাছে এক নিঃশব্দ শিক্ষা৷ এক অদ্ভুত উত্তর৷
বাঘের হাত থেকে প্রভুকে বাঁচাতে নিজেই বাঘের মুখে চলে গেল পোষ্য সারমেয়৷ দিনে কয়েকটা চাপাটি খেতে দেওয়া হত তাকে৷ তারই দেনা শোধ করে দিল সে৷
শুক্রবার বরবাতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ কৃষক গুরুদেব সিং রাতে তাঁর পোষ্য জ্যাকিকে নিয়ে বাড়ির উঠোনে ঘুমিয়ে ছিলেন৷ হঠাৎই বাঘের উদয় হয় সেখানে৷ বাড়ির কাছে বাঘ এসেছে তা আগে থেকেই বুঝতে পেরেছিল জ্যাকি৷ সেই মতো মালিককেও জাগানোর চেষ্টা করে সে৷
কিন্তু বিপত্তি ঘটে তখনই৷ গুরুদেবের জেগে ওঠার আগেই আক্রমণ করে বাঘ৷ বাঘের সঙ্গে শেষ অবধি পেরে উঠবে না জেনেও বাঘটিকে পাল্টা আক্রমণ করে জ্যাকি৷ বিপদ বুঝে ততক্ষণে উঠে বসেছে গুরুদেব৷ হাতের কাছে পড়ে থাকা একটি লাঠি তুলে নিয়ে, চিৎকার করে লোক ডাকতে থাকেন তিনি৷ এই অবস্থায় ভয়ে বাঘটি সেখান থেকে পালিয়ে যায়৷ কিন্তু সঙ্গে করে হিঁচড়ে নিয়ে যায় জ্যাকির দেহ৷
পড়ে গ্রামবাসীরা মশাল, ক্যানেস্তারা পিটিয়ে জঙ্গলে যান এবং জ্যাকির ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করেন৷
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুব কাছেই রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক৷ মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে থাকা এই জাতীয় উদ্যানের জন্য এলাকায় বাঘের উপদ্রব বেশি৷ শিকারের অভাব হলেই লোকালয়ে চলে আসে বাঘ৷ হামলা করে মানুষের উপর৷
জ্যাকির এমন নিষ্পাপ ভালবাসার উদাহরণ যেন আরও যন্ত্রণা দিচ্ছে এখন গুরুদেবকে! তার মারা যাওয়ার পর গোটাদিন কিছু মুখে তোলেন নি৷ ঘুরে ফিরে শুধু একটাই কথা বলছেন, “কয়েকটা চাপাটি খেতে দিতাম রোজ৷ সেই চাপাটির দাম নিজের জীবন দিয়ে শোধ করে গেল!”
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!