Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬

বিজেপিমুক্ত ভারত চাই না, কেন আচমকা এ কথা বলছেন রাহুল গান্ধী?

রাহুলের মুখে এ কী কথা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০০:৫৮

options
link
বিজেপিমুক্ত ভারত চাই না, কেন আচমকা এ কথা বলছেন রাহুল গান্ধী? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্লগ ওভার চলছে কর্নাটক নির্বাচনে। ঝোড়ো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি। টানা সভা করে শেষবেলায় কংগ্রেসকে কুপোকাত করতে আসরে নেমেছেন বিজেপির বড় বাজি। আর এই সময়েই রীতিমতো গুগলি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জানিয়ে দিলেন, বিজেপিমুক্ত ভারত তিনি চান না।

[  ভোট করতে দিচ্ছে না বিরোধীরা, অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস ]

Advertisement

কিন্তু কেন এমন কথা বললেন রাহুল? এই সেদিনও তাঁর রাজনৈতিক অপরিপক্কতা নিয়ে আলোচনা হত। কিন্তু গুজরাট নির্বাচন পরবর্তী অধ্যায়ে যে রাহুল গান্ধীকে দেখা গিয়েছে তিনি একেবারে নতুন, রাজনৈতিক আক্রমণে চোখা, ক্ষুরধার নেতা। তাহলে কেন তিনি এ কথা বললেন? এর পিছনে অবশ্য আছে রাহুলের নিজস্ব রাজনৈতিক দর্শন। প্রধানমন্ত্রী বারবার করেই কংগ্রেসমুক্ত ভারত গড়ার কথা বলছেন। সেই মতেরই বিরোধিতা করলেন রাহুল। বললেন, প্রধানমন্ত্রী কংগ্রেস ও তাঁকে নিয়ে একাধিক কথা বলছেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি কিছু বলছেন না। কেননা তিনি জানেন, মোদি কোন পদে বহাল। দেশের সেই প্রশাসনিক পদটিকে সম্মান করেন তিনি। দেশে যে বিজেপি বা আরএসএস আছে, তাদের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে সেটাও ঘটনা। তিনি কখনওই চান না তা নির্মূল হোক। সেই মতের তিনি বিরোধিতা করতে পারেন। লড়াই করে জেতার চেষ্টা করবেন। কিন্তু কখনওই বিজেপিশূন্য ভারত তিনি চাইছেন না।

স্মৃতি ইরানির হাত থেকে পুরস্কার নেব না! ক্ষোভ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ]

বিরোধীশূন্য হলেই গণতন্ত্রের বিনাশ। বিশেষজ্ঞরা এ কথা বলেন। অবশ্য গণতন্ত্রের রক্ষাকবচকে সম্বল করেই অনেকে একনায়কতন্ত্রের রোলার চালান। কেউ মুখে বিরোধীশূন্যতার কথা বলেন। কেউবা কাজে তা করে দেখান। কিন্তু বিরোধী না থাকলে গণতন্ত্রের স্বাস্থ্য রক্ষিত হয় না। একমত কখনও সুস্থতার লক্ষণ নয়। বহুমতেই গণতন্ত্র বেঁচে থাকে। সে কথাই যেন প্রকারন্তরে নরেন্দ্র মোদিকে মনে করিয়ে দিলেন কংগ্রেস সভাপতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.