সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্চর্য হলেও এটাই সত্যি৷ অদূর ভবিষ্যতে হয়তো এমনটাই হবে৷ অর্থাৎ, জরুরি ভিত্তিতে মুহূর্তের মধ্যে রক্ত পৌঁছে যাবে রোগীর কাছে৷ কীভাবে? শুক্রবার সেই পদ্ধতিরই সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে উত্তরাখণ্ডে৷ সেখানে নন্দগাও জেলার একটি হাসপাতাল থেকে ড্রোনের মাধ্যমে রক্ত পৌঁছে গিয়েছে তেহরির একটি স্বাস্থ্যকেন্দ্রে৷ চিকিৎসকরা জানিয়েছেন, আগামী দিনে এই ব্যবস্থাই মোড় ঘুরিয়ে দিতে পারে ভারতের স্বাস্থ্য পরিষেবার৷
[ আরও পড়ুন: নিজের সন্তানকেই ধর্ষণ! আলিগড় শিশুহত্যায় ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ]
স্থানীয় সূত্রে খবর, ওই ৩০ কিলোমিটার রাস্তা সড়কপথে অতিক্রম করতে সময় লাগে ৬০ থেকে ৮০ মিনিট৷ কিন্তু ড্রোনের মাধ্যমে ওই পথই অতিক্রম করা গিয়েছে মাত্র ১৮ মিনিট৷ ওই সময়ে মধ্যেই রোগীর কাছে পৌঁছে গিয়েছে জীবনদায়ী রক্ত৷ চিকিৎসকরা জানিয়েছেন, উত্তরাখণ্ডের ওই জেলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকদিন ধরেই টেলি মেডিক্যাল প্রজেক্টের পরীক্ষা চলছে৷ সেই প্রজেক্টের অংশ হিসাবেই শুক্রবার ড্রোনের মাধ্যমে রক্ত পৌঁছে দেওয়ার পরীক্ষা করা হয়েছে৷ যা সফল হয়েছে৷ এবং এই সফল পরীক্ষার পর তেহরি জেলার আরও এমন ধরনের পরীক্ষা চালাবেন বিশেষজ্ঞরা৷
[আরও পড়ুন: বায়ুসেনার নিখোঁজ বিমানের সন্ধানে এবার ভরসা ‘শিকারি’]
জানা গিয়েছে, সিডিস্পেস রোবোটিক লিমিটেড নামে আইআইটি প্রাক্তনীদের একটি সংস্থা এই ড্রোনটি নির্মাণ করেছে৷ এবং তাঁদের তত্ত্বাবধানেই এই পরীক্ষা চলেছে৷ সূত্রের খবর, ব্যাটারিচালিত এই ড্রোনটি একসঙ্গে ৫০০ গ্রাম ওজনের পণ্য নিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম৷
Uttarakhand: Blood sample was sent from Dist Hospital,Nandgaon to Dist Hospital,Tehri through a drone, y’day. Dr in Tehri hospital says, “It was a successful trial run. Hospital was 30 km away but blood was transported within 18 min. It’ll be helpful for patients in remote areas” pic.twitter.com/DSntXXThlS
— ANI (@ANI) June 8, 2019
সর্বশেষ খবর
-
রিংয়ে আঘাত, ১১ বছরের লড়াই! ৩৩-এ প্রয়াত মার্কিন বক্সার, কেন এত ভয়ংকর মস্তিষ্কের চোট?
-
রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, নাশকতার ছক! গ্রেপ্তার শরিফুল
-
স্বাধীনতা দিবসে ভারতের ৬০০ তম টেস্টের নেতৃত্ব, গর্বিত গিলের নজরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
-
বদলের বাংলায় চালু ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ঘোষণা শুভেন্দুর, কী কী সুবিধা পাবে ‘কন্যারত্ন’রা?
-
হাসিনা কাঁটা এড়িয়ে আগামী সপ্তাহেই দিল্লিতে তারেক! ইতিবাচক কূটনৈতিক মহল, কী বলছে ঢাকা?