Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬

‘প্রাচীন ভারতে দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, লক্ষ্মী অর্থমন্ত্রী’

এমনটাই বললেন উপরাষ্ট্রপতি...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৮:১২

options
link
‘প্রাচীন ভারতে দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, লক্ষ্মী অর্থমন্ত্রী’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাচীন ভারতে দেবী দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ছিলেন লক্ষ্মীদেবী। এমনটাই বললেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়্ডু। মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোহালিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন উপরাষ্ট্রপতি। নায়ডু স্বীকার করে নেন, তিনি সবসময় ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকতে পারেননি। এখন তিনি উপরাষ্ট্রপতি। কিন্তু তিনি যদি মন খুলে কথা না বলতে পারেন, তাহলে তাঁর শরীর খারাপ করবে। এই কথা শুনে হাততালিতে ফেটে পড়ে ভিড়ে ঠাসা অডিটোরিয়াম।

[ রাজ্য সরকারের পুজো কার্নিভালে প্রধান অতিথি অমিতাভ-জয়া ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, ‘পুরাণে আমরা পড়েছি, মা দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, সরস্বতীদেবী ছিলেন শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রক সামলাতেন লক্ষ্মীদেবী। ভারতের সংস্কৃতিই মহিলাদের সর্বোচ্চ সম্মান দিয়ে এসেছে। সমানাধিকার দিয়ে এসেছে।’ মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নদীগুলি মহিলাদের নামেই পরিচিত হয়েছে। গঙ্গা, যমুনা, কাবেরী। এমনকী যে দেশকে ভারতমাতা বলে ডাকেন মানুষ, সেই দেশ কীভাবে মহিলাদের সম্মান না দিয়ে থাকতে পারে, প্রশ্ন করেন নায়ডু।

ঢাকের তালে মাতোয়ারা ভুবন, ঢাকির গ্রামে অদ্ভুত শূন্যতা ]

এদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে কেন্দ্রীয় শাসনব্যবস্থারও প্রশংসা করেন উপরাষ্ট্রপতি। এই প্রসঙ্গে রামরাজ্যের তুলনা টেনে এনে তিনি বলেন, রামের শাসনে দেশে সুব্যবস্থা চালু ছিল। এখন তাই ঘটছে। মাতৃভাষার পক্ষেও জোরাল সওয়াল করেন ভেঙ্কাইয়া নায়্ডু। বলেন, নিজের মাতৃভাষাকে ভালবাসুন। যদি অন্যদিকের মানুষটি আপনার মাতৃভাষা না জানেন, শুধুমাত্র তখনই অন্য ভাষায় কথা বলুন। রামরাজত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি শেষে যোগ করেন, এখন রামকে নিয়ে কথা বলতে গেলেই সাম্প্রদায়িক তকমা সেঁটে দেওয়া হবে। এটা উচিত নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.