সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন৷ ভোটের হাওয়া গরম করতে নেতারা যাতে ধর্ম নিয়ে মন্তব্য না করেন, সে বিষয়ে সতর্কতা জারি করল নির্বাচন কমিশন৷ সাফ জানিয়ে দেওয়া হল, কোনও ধর্মভিত্তিক মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেবে কমিশন৷
ধর্ম, জাতির নামে ভোট চাওয়া নিষিদ্ধ করেছিল দেশের সর্বোচ্চ আদালত৷ জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ প্রক্রিয়া৷ সেখানে ধর্ম ও জাতির নামে প্রভাবিত করা অপরাধ বলেই পরিগণিত হবে৷ সর্বোচ্চ আদালতের এই মতকেই মান্যতা দিচ্ছে নির্বাচন কমিশন৷ সাফ জানানো হয়েছে, ভোটের প্রচারে রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না নেতারা৷ যদি তা করে থাকেন, তাহলে কমিশনও চুপচাপ বসে থাকবে না৷ অভিযোগ পেলেই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
(১৫ জানুয়ারি থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে Paytm?)
এর আগে একই ধরনের মন্তব্য করে বিপাকে পড়েছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ৷ কমিশন তাঁকে তলব করেছে৷ কেন এ ধরনের মন্তব্য করেছিলেন তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে৷
(নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন)
এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক হয়েছে কমিশন৷ আর তাই নয়া নির্দেশিকা৷ বস্তুত রাজনীতি থেকে ধর্মকে সরিয়ে রাখতে যে উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট, তাই যেন বাস্তবায়ন করতে চলেছে নির্বাচন কমিশন৷ দেশের রাজনৈতিক স্বাস্থ্যের পক্ষে তা মঙ্গলজনক বলেই মত বিশেষজ্ঞদের৷
(খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের)
(খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার)
সর্বশেষ খবর
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক