সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের ছায়া কলকাতাতেও৷ বুধবার, খনি মাফিয়া জে শেখর রেড্ডিকে ১৭০ কোটি টাকা ও ১২৭ কিলোগ্রাম সোনা-সহ গ্রেফতার করেছিল সিবিআই৷ বৃহস্পতিবার, কলকাতার এক ব্যবসায়ী ও হাওয়ালা মাফিয়া পরশমল লোধাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টররেট৷ তাঁর বিরুদ্ধে ২৫ কোটি কালো টাকা সাদা করার ফেলার অভিযোগ রয়েছে৷
ED arrests Paras Mal Lodha, involved in conversion of more than Rs 25 Crores of old notes to new notes in Shekhar Reddy & Rohit Tandon cases
Advertisement— ANI (@ANI_news) December 22, 2016
এদিন সকালে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত পারসমল লোধাকে৷ আজই ওই অভিযুক্ত মালয়েশিয়া পালাতে যাচ্ছিল৷ বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা৷ তাঁর বিরুদ্ধে অসাধু উপায়ে ২৫ কোটি টাকার পুরনো নোট বদলে নতুন করার অভিযোগ রয়েছে৷ পারসমলের সঙ্গে কুখ্যাত হাওয়ালার মাফিয়াদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর৷ দেশের একাধিক প্রান্ত থেকে পুরনো নোট একটি কেন্দ্রীয় ‘লোকেশন’-এ আনার কাজ করতেন ধৃত ব্যবসায়ী৷ তারপর সেই পুরনো নোট বদলে ফেলতেন নতুন নোটে৷ দিল্লির এক আইনজীবীকে জেরা করে পারসমলের নাম জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সেইমতো তাঁকে ‘ট্র্যাক’ করার কাজ চলছিল৷ শেষ পর্যন্ত আজ তাঁকে গ্রেফতার করা হল৷ পাশাপাশি, রেড্ডির সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে অনুমান ইডি-র৷ তাঁকে দিল্লিতে আনা হচ্ছে৷ আজই অভিযুক্তকে সাকেত আদালতে পেশ করবে ইডি৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে