Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Egra Blast

এগরা বিস্ফোরণ কাণ্ড: ওড়িশা থেকে সিআইডি’র হাতে আটক ভানু বাগের জামাই

এখনও অধরা আরেক অভিযুক্ত ভানুর স্ত্রী গীতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৪:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৪:৩৬

options
link
এগরা বিস্ফোরণ কাণ্ড: ওড়িশা থেকে সিআইডি’র হাতে আটক ভানু বাগের জামাই zoom
ফাইল ছবি।
Advertisement

রঞ্জন মহাপাত্র, কাঁথি: এগরা বিস্ফোরণকাণ্ডে সিআইডি-র (CID) হাতে এবার আটক মূল অভিযুক্ত ভানু বাগের জামাই। ওড়িশার (Odissa) বালেশ্বরের কামারদা থানা এলাকার মহাগোপ গ্রাম থেকে শনিবার সকালে নিশিকান্ত পাল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর। কামারদা থানাতেই তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রানজিট রিমান্ডে তাকে এ রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সিআইডি (CID) ও পুলিশের। তবে এখনও অধরা ভানুর স্ত্রী, অন্যতম অভিযুক্ত গীতা বাগ। তাঁর সন্ধানে ওড়়িশায় চলছে তল্লাশি।

Advertisement

দিন তিনেক আগে পূর্ব মেদিনীপুরের এগরার (Egra) খাদিকুলে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রথমে ৯ জনের মৃত্যু হয়। পরে কলকাতার এসএসকেএমে (SSKM) চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, কারখানার মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগ। তিনিও বিস্ফোরণে জখম হয়ে প্রাণ হারিয়েছেন। ভানুর যাবতীয় ব্যবসার সঙ্গে ওড়িশার যোগ রয়েছে। তাই অভিযুক্তদের সন্ধানে ওড়িশায় অভিযান চালায় সিআইডি ও পুলিশের একটি দল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বানচাল শুভেন্দুর পরিকল্পনা? ‘বাতিল, রুচিহীন’ সোনালি গুহকে আর দলে চায় না বিজেপি]

শনিবার ওড়িশা থেকেই আটক করা হয়েছে ভানু বাগের জামাই নিশিকান্ত পালকে। সিআইডি সূত্রে খবর, এদিন ওড়িশার বালেশ্বরের মহাগোপ গ্রাম থেকে আটক করা হয়েছে জামাইকে। এখান থেকেই ওড়িশায় বাজির কারবার চলত। পুলিশের কাছে খবর ছিল, ভানু বাগের স্ত্রী পালিয়ে গিয়ে ওড়িশায় জামাইয়ের বাড়িতে আত্মগোপন করেছে। ওড়িশার বালেশ্বরের কামারদা পুলিশ স্টেশনে জামাইকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জামাই গীতাকে গোপনে অন্যত্র সরিয়ে রেখেছে পুলিশ সূত্রের খবর। পুলিশের খাতায় সিআইডির খাতায় গীতা অন্যতম আসামি। ওড়িশায় এই জামাইয়ের বাড়ি থেকে বাজি কারবারের কর্মকাণ্ড চলত। এমনটাও পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: ‘কেন্দ্রের এজেন্সিরাজ আমাদের কাজ কঠিন করছে’, অভিষেকের CBI হাজিরার পর তোপ মমতার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.