সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই বলে প্রেম নাকি অন্ধ হয়৷ মানে না কোনও বাধা৷ যে কোনও বারণকে তুচ্ছ করার ক্ষমতা রাখে৷ প্রেমের চোখে নাকি বার্ধক্যও কোনও সমস্যা নয়৷ এমন নিঃশর্ত প্রেমকেই হয়তো সারাজীবন খুঁজে চলেন মানুষ৷ ভাবেন একবার যদি দেখা পাওয়া যায় সেই মানুষটার, যিনি নিঃশর্তভাবে ভালবাসবেন৷
এমন মানুষের খোঁজেই বোধহয় ব্যাকুল ছিলেন পুণের মডেল কলোনির বাসিন্দা দীপিকা (নাম পরিবর্তিত)৷ কিন্তু এই খোঁজই যেন প্রতারণার ফাঁদ হয়ে তাঁর জীবনে এল৷ তাঁর একাকীত্বের সুযোগ নিয়ে তাঁকে রীতিমতো লুঠ করল এক ব্যক্তি৷ দীপিকার সঙ্গে মিথ্যা বন্ধুত্ব এবং প্রেমের নাটক করে প্রায় ৯৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল সেই প্রতারক৷
স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন তিনি৷ তাঁর মেয়ে থাকেন মার্কিন মুলুকে৷ খুব স্বাভাবিকভাবেই নিঃসঙ্গতায় ভুগতে থাকা দীপিকা একজন সঙ্গী চেয়েছিলেন৷ আর যেমন চাইলেন, তেমনই পাওয়া৷ হার্লে বেনসন নামক এক লন্ডন নিবাসীর সঙ্গে বন্ধুত্ব হল দীপিকার৷ প্রথম ফেসবুকে মারফত যোগাযোগ হলেও, পরে ফোন নম্বর আদানপ্রদানের মাধ্যমে হার্লে এবং দীপিকার সম্পর্ক এগিয়ে চলে৷ প্রথমে বন্ধুত্ব এবং তারপর প্রেমের দিকে এগোতে থাকে তাঁদের সম্পর্ক৷ চলতি বছরের মে মাসের থেকে দু’জনের পরিচয় হলেও, বেশ কয়েকদিনের মধ্যেই গভীর হয়ে উঠেছিল তাঁদের সম্পর্ক৷ হার্লে নাকি দীপিকাকে জানায়, সে পাকাপাকিভাবে ভারতে এসে থাকতে চায় এবং তার জন্য দীপিকার সাহায্যের প্রয়োজন৷ আর দীপিকাও সাহায্যের হাত বাড়িয়ে দেন বন্ধুর দিকে৷
এই সুযোগের অপেক্ষাতেই যেন হার্লে এতদিন ছিল৷ সে দীপিকাকে বলে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁর সোনা এবং হীরে আটক করে রেখেছেন এবং সেগুলো ছাড়িয়ে আনতে টাকার প্রয়োজন৷ দীপিকা হার্লের কথায় বিশ্বাস করে তাঁকে টাকা দিয়ে দেন৷ এই ভাবে বেশ কয়েকবার হার্লের অ্যাকাউন্টে টাকা দেন দীপিকা৷ দীপিকার দাবি, তিনি হার্লেকে প্রায় ৯৪.৫ লক্ষ টাকা দিয়েছেন৷ আর এই টাকা পেয়েই ফোন বন্ধ করে দেয় হার্লে৷ দীপিকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করে দেয়৷ অর্থ এবং বন্ধু দুইয়ের বিচ্ছেদে দীপিকা টের পান চরমভাবে প্রতারিত হয়েছেন তিনি৷ আর এরপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷
অভিযোগে জানিয়েছেন, হার্লের টাকা জোগাতে নিজের জমি পর্যন্ত বিক্রি করেছেন তিনি৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে