সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ঘোষণা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট৷ রমজান মাসের মধ্যে একটানা নির্বাচন হওয়ায়, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হয়েছে অনেক রাজনৈতিক দল৷ এবার এনিয়ে মুখ খুলল কমিশন৷ জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট ভাষায় জানানো হল, রমজানের মধ্যে ভোট করতেই হচ্ছে, কারণ, একমাসের জন্য ভোট পিছিয়ে দেওয়া সম্ভব নয়৷ সমস্ত রকম উৎসবকে মাথায় রেখেই এবারের ভোটের তারিখ ঠিক করা হয়েছে। তাই, সেকারণেই উৎসবের দিনে এবং শুক্রবারগুলিতে কোনও নির্বাচন ফেলা হয়নি৷
[নোটবাতিলে প্রবল আপত্তি জানিয়েছিল রিজার্ভ ব্যাংক, RTI-এ ফাঁস বিস্ফোরক তথ্য ]
রবিবার জাতীয় নির্বাচন কমিশন লোকসভার ঘোষণা প্রকাশ করতেই প্রথম আপত্তি করেন তৃণমূলের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি জানান, রমজান মাসে এতদিন ধরে নির্বাচন হলে, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ অসুবিধার মুখে পড়বেন৷ তৃণমূল নেতার সুরেই কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আম আদমি পার্টির নেতা আমানাতুল্লাহ খানও৷ বিতর্কিত এই নেতা অভিযোগ করেন, কেন্দ্রের শাসকদল বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এই ধরনের সূচী তৈরি করেছে৷ সেকারণেই সাত দফায় নির্বাচন করানো হচ্ছে৷ কমিশনের বিরুদ্ধে সরব হন লখনউয়ের মুসলিম ধর্মগুরু খালিদ রশিদ ফিরিঙ্গি-ও৷ নির্বাচনের শেষ তিন দফার সঙ্গে রমজানের সংঘাত হচ্ছে বলে, কমিশনের কাছে সেই তারিখ পরিবর্তনের দাবি জানান তিনি৷ বলেন, উপোস করে প্রচণ্ড রোদের মধ্যে মুলসিমদের ভোটে অংশগ্রহণ করা সম্ভবপর নাও হতে পারে৷
[মর্গে পড়ে বিমানযাত্রীর দেহ, আত্মীয়ের খোঁজে টুইট সুষমার]
যদিও এই সমস্ত দাবি মানতে নারাজ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷ উলটে কমিশনের নির্বাচনী নির্ঘণ্টকে স্বাগত জানান তিনি৷ বলেন, ‘‘রমজান মাসে ভোট দিতে মুসলিমদের কোনও সমস্যা হবেনা। আমি সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব, নিজ স্বার্থে তাঁরা যেন মুসলিম ও রমজানকে ব্যবহার না করেন৷ মুসলিম ভাইরা অবশ্যই রমজানে উপোস করবেন৷ তাঁরা অফিসে যাবেন এবং সাধারণ জীবনযাপনই করবেন৷ কাজেই ভোট দিতে যেতেও অসুবিধা হবে না। ’’
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার