সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সেনা৷ মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে হওয়া সংঘর্ষে নিহত হল লস্কর জঙ্গি গোষ্ঠির এক কুখ্যাত নেতা৷ সেনা সূত্রে খবর, কাশ্মীরের বান্দিপোরায় একটি বাড়িতে লুকিয়ে ছিল ওই জঙ্গি৷ গোপন সূত্রে খবর পেয়ে সেনা বাড়িটিকে ঘিরে ফেলে৷ পালাতে ব্যর্থ হয়ে নিরাপত্তারক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি৷ বেশ কিছু সময় ধরে চলা সংঘর্ষের পর সেনার গুলিতে নিহত হয় ওই জঙ্গি নেতা৷
লস্কর জঙ্গিনেতা বাহাদুর আলির বিরুদ্ধে চার্জশিট জমা এনআইএর
গত বছর হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা৷ সেনা ছাউনির উপর সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু সেনা জোয়ান, তাই উপত্যকায় সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিতে এবার তৎপর হয়েছে সেনা৷ গত বছর প্রায় ১০৯ জন জঙ্গি সেনার হাতে মারা পড়েছে৷ বিশেষজ্ঞ মহলের দাবি নোট বাতিলের পর জঙ্গি সংগঠনগুলোর কোমর ভেঙে গিয়েছে তাই কাশ্মীরে শান্তি ফিরে এসেছে৷
নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে লস্কর জঙ্গিরা
সর্বশেষ খবর
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত
-
মৌচাকে ঢিল! অবৈধ বালি থেকে কয়লা পাচার, গ্রেপ্তার ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি