সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলের দুর্গতি অব্যাহত। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে আচমকাই দিল্লির শিবাজী ব্রিজের কাছে লাইনচ্যুত হল পাটনা-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রাজধানীর মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বেলাইন হওয়ায় রেল কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রেনের ইঞ্জিন এবং পাওয়ার কার বেলাইন হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেল আধিকারিকরা। এদিন সকালেই হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সাতটি কোচ বেলাইন হল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। সকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি দুর্ঘটনা।
#Visual: Engine and Power car of Ranchi Rajdhani Express derail on Delhi’s Shivaji Bridge. No injuries reported pic.twitter.com/MPk978U8LV
Advertisement— ANI (@ANI) September 7, 2017
এই নিয়ে এক মাসেরও কম সময়ে চারটি রেল দুর্ঘটনা। রেল বোর্ডের চেয়ারম্যানের ইস্তফা, রেলমন্ত্রী সুরেশ প্রভুর মন্ত্রক থেকে অপসারণের পরও দুর্ঘটনা অব্যাহত। কারণ খুঁজতে হিমশিম খাচ্ছে রেল মন্ত্রক। এদিন ইঞ্জিন ও পাওয়ার কার লাইনচ্যুত হলেও যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন রেল আধিকারিকরা।
[ফের বড়সড় রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে, বেলাইন শক্তিপুঞ্জ এক্সপ্রেস]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক