সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের ভিতরে লম্বা লাইন। ভিড়ের মধ্যে আপনার সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাঁফিয়ে উঠছেন ব্যাঙ্ককর্মীও। আর অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় অনেক তথ্যই আপনার অজানা থেকে যাচ্ছে। চিন্তা নেই। এবার সেই সমস্যার সমাধান করে ফেলেছেন কোয়েম্বাটুরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
কী করলেন ডিজাইনার বিজয়? আস্ত একটি রোবট বানিয়ে ফেলেছেন তিনি। যে রোবট ব্যাঙ্কে গ্রাহকদের পরিষেবার জন্য হাজির থাকবে। কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে অথবা পুরনো অ্যাকাউন্ট সংক্রান্ত সব ধরনের প্রশ্নের উত্তর দেবে এই যন্ত্রমানব। বিজয় জানিয়েছেন, দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা যাতে ভাল পরিষেবা পান, সেই কারণেই এই রোবটের জন্ম দেওয়া হয়েছে। যন্ত্রমানবটি ১৫টি ভাষা বুঝতে পারে বলেও জানিয়েছেন বিজয়।
সর্বশেষ খবর
-
খাবারে লুকিয়ে মৃত্যুবাণ! পাক মসজিদে লস্কর কামান্ডারকে খতম করল কোন ‘ধুরন্ধর’?
-
উত্তরবঙ্গ মেডিক্যালে দু’দিনে ১০ সদ্যোজাতর মৃত্যু! নিয়ম মেনে তৈরি তদন্ত কমিটি
-
মন্দির ভেঙেই দেওবন্দে দারুল উলুম! শিবলিঙ্গ পুনরুদ্ধারে এবার পথে নামছে হিন্দু রক্ষা দল
-
ফেল করা পড়ুয়াদের পাশ করাতে চাপ! সরানো হল বর্ধমান মেডিক্যালের ‘বিতর্কিত’ সুপারকে
-
ভারতকে বয়কটের পালটা কোন পদক্ষেপ? বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত গম্ভীরদের বোর্ডের