সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬তলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণ ইঞ্জিনিয়ারের। সম্প্রতি মর্মান্তিক এক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। কিন্তু কী কারণে তিনি ঝাঁপ দিলেন, তা এখনও জানা যায়নি। এটি খুন নাকি আত্মহত্যা সেটাও এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নিক্ষপ। তিনি ইউরোপে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি সেখানকার কাজ ছেড়ে পাকাপাকিভাবে ভারতে বসবাস করতে শুরু করেন। বেঙ্গালুরুর হাসরাঘাটা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, কয়েকদিন আগে নিক্ষপ তাঁর মা-বাবার বাড়ি গিয়েছিলেন। সেই বাড়িরই ১৬ তলা থেকে পড়েই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে নিক্ষপ ঝাঁপ দিলেন, তা এখনও জানা যায়নি। এটি খুন নাকি আত্মহত্যা সেটাও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, নিক্ষপ বেশ কয়েকবছর ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতার শিকার হয়েই তিনি আত্মঘাতী হয়েছেন কি না উঠছে প্রশ্ন। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার
-
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ! দিল্লি-মুম্বইয়ে ধরপাকড়, নিষিদ্ধ জমায়েত, বন্ধ মেট্রো স্টেশন
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!
-
মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, পরানো হল রেডিও কলার